রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী বছরের ডিসেম্বরে

দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

রোববার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এটি একটি মাইলফলক। মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা ও অপপ্রচার করবে, আমরা জবাব দেবো কাজে। শেখ হাসিনা সরকার কাজেই জবাব দেয়। আমরা মেট্রোরেল, পদ্মাসেতুসহ মেগা প্রজেক্ট দিয়ে জাবাব দিচ্ছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে প্রথম নয়টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স, প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশনের ফ্লাটফর্ম ও প্রথম চারটি মেট্রোরেল স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচার এবং তিনটি মেট্রোরেল স্টেশনের রুফ শিটিংয়ের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট মেট্রোরেল স্টেশনসমূহের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে আছে।’

তিনি বলেন, ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভায়াডাক্টের ওপর মেইন লাইনে ১৭ দশমিক ২৪ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের উপযুক্ত করে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও সফলভাবে টেস্ট করা হয়েছে। ভায়াডাক্টের ওপর ১৭ দশমিক ৪৪ কিলোমিটার ওভারহেড কেটেনারি সিস্টেম (ওসিএস) ওয়্যারিং সম্পন্ন হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ছয় কোচ বিশিষ্ট চারটি মেট্রোরেল সেট ইতোমধ্যে ঢাকার উত্তরা ডিপোতে এসে পৌঁছেছে। ক্রমান্বয়ে অবশিষ্ট মেট্রোরেল সেট বাংলাদেশে নিয়ে আসা হবে। গত ১১ মে ডিপোর অভ্যন্তরে প্রথম মেট্রোরেল সেটের ফাংশনাল টেস্টের সূচনা করা হয়েছিল। ইতোমধ্যে প্রথম দুটি মেট্রোরেল সেটের ফাংশনাল টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজ প্রথম মেট্রোরেল সেটের ভায়াডাক্টের ওপর পারফরমেন্স টেস্টের সূচনা হয়েছে।

তিনি বলেন, এই টেস্ট সার্বিকভাবে সম্পন্ন করতে প্রায় ছয় মাসের প্রয়োজন হবে। পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাসের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট শেষে ও বাণিজ্যিক চলাচল শুরুর পূর্বে প্রায় পাঁচ মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান করা হবে।

এর আগে উত্তরার দিয়াবাড়ি ডিপোর কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেলা ১২ টার দিকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ঢাকা ম্যাস র‌্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

২৫ কিলোমিটার গতিতে ভায়াডাকটের ওপর প্রথম চললো মেট্রোরেল

প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার (কিমি) গতিতে ভায়াডাকটের ওপর দিয়ে প্রথমবারের মতো চলল মেট্রোরেল।

পরীক্ষামূলক কার্যক্রমের জন্য মেট্রোরেল ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চালানো হয় বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু করলো স্বপ্নের মেট্রোরেল।

রোববার (২৯ আগস্ট) মেট্রোরেল রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত স্টেশন-১ থেকে যাত্রা শুরু করে। চারটি যাত্রীবাহী কোচ এবং সামনে ও পেছনে একটি করে ইঞ্জিন কারসহ মোট ছয়টি কোচের পুরো এক সেট ট্রেন ছিল এতে।

প্রথমেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা নেড়ে ট্রেন চলাচলের সংকেত দেন। বেলা পৌনে ১২টায় কোচ আনলোডিং এরিয়া থেকে এ পতাকা নাড়েন তিনি।

সংকেত পেয়ে হুইসেল বাজিয়ে মেট্রোরেল লাইন-৬ এর ওপর দিয়ে ট্রেনটি হাজির হয় কোচ আনলোডিং এরিয়ায়। এর কিছুক্ষণ পর আবার ও হুইসেল ভায়াডাকট এরিয়ায় উঠে পল্লবীর উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী