Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের পর্যালোচনা সভা

কলারোয়া পৌরসভার আয়োজনে নগর উন্নয়নে বিভিন্ন কাজের পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন’র সহযোগীতায় ও সিমাভি’র (simavi) অর্থায়নে বুধবার পৌর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। স্থায়িত্ব চেক রিপোর্ট এলজিএস’র সঙ্গে উজ্জ্বল মিটিং এ পৌর সভার ওয়ার্ড ভিত্তিক স্যানিটেশন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন,বিস্তারিত পড়ুন
বেনাপোলে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ ট্রাক আটক

বেনাপোল বন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা। বুধবার দুপুরে উপ- কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে এ ওষুধের চালান টি আটক করা হয়। বেনাপোল কাস্টমসের উপ-কমিশনার এসএম শামীমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯ নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদে ভিত্তিতে উপ কমিশনার এস এমবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মণিরামপুর উপজেলায় আলমসাধুর ধাক্কায় সোহাগ হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট-২০২১) সকাল দশটার দিকে উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মোক্তারপুর নয়ন মোড়ে ঘটনাটি ঘটে। নিহত সোহাগ উপজেলার পট্টি গ্রামের কোরবান আলীর ছেলে। খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, সকালে সোহাগ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তিনি মোক্তারপুর নয়ন মোড়ে পৌঁছুলে পেছন থেকে একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। তখন পড়ে গিয়ে গুরুতর আহত হন সোহাগ। স্থানীয়রা উদ্ধার করেবিস্তারিত পড়ুন
শার্শায় ইয়াবা-মোটরসাইকেলসহ দুই পাচারকারী আটক

শার্শায় দুই মাদক পাচারকারীকে ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে শার্শা থানা পুলিশ। আকটকৃত আসামীরা হলো মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, ‘মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার (২৫ আগস্ট) দুপুরে শার্শা পশ্চিম পাড়া গ্রামের তুহিন মেম্বর এর রাইচ মিলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন
কেশবপুরের এসিল্যান্ড ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

যশোরের কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি ১বছর ৬মাস কেশবপুরে কর্মরত ছিলেন। সদ্য পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে নিযুক্ত হবেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে বুধবার দুপুরে অফিসার্স ক্লাব ও নির্বাহী অফিসারের পক্ষ থেকে এবিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুলবিস্তারিত পড়ুন
উত্তরণ আয়োজিত আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা

খুলনার ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তা, ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক আয়োজিত ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। উত্তরণ আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াছিন বিল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আইসিভিজিডি প্রকল্পের পরিচালকবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত

বুধবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় তালা প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্লাবের সদস্য প্রভাষক নজরুল ইসলাম, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গলঘোশিয়া নদীর নাব্যতা ফেরাতে খননের প্রয়োজন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলের গলঘোশিয়া নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে খননের প্রয়োজন অতিব জরুরী। কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার চিংড়ী এবং কৃষি জমির পয়ঃনিষ্কাশনের একমাত্র নদী এটি। দীর্ঘদিন খননের অভাবে নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। হাওড়া নদীর প্রাণছুয়ে উজিরপুর ত্রিমুহনী অভিমুখ হইতে ঘোলা ত্রিমুহনী পর্যন্ত ১৭ কিলো মিটার নদীটি কোন রকম প্রাণে বেঁচে আছে বলা যায়। বর্তমান এ অবস্থার কথা বিশ্লেষন করে বিশ্লেষকরা অনুমান করে বলেন, যে অবস্থায় নদীটি প্রবাহিত হচ্ছে তাতে এবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গাঁজাসহ ইউপি সদস্য ও তার সহযোগী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে সাড়ে ৭’শ গ্রাম গাঁজাসহ ধলবাড়ি ইউপি সদস্য প্রশান্ত কুমার ওরফে বাবু হালদার (৪৭) ও শশাঙ্ক কুমার মন্ডল (১৯) কে আটক করেছে পুলিশ। প্রশান্ত হালদার উপজেলার ধলবাড়ি ইউনিয়নের সদরকাটি গ্রামের মৃত যোতিন্দ্র হালদারের ছেলে ও ধলবাড়ি ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং শশাঙ্ক কুমার মন্ডল উপজেলার ড্যামরাইল এলাকার হাজারী মণ্ডলের ছেলে। থানা সূত্রে জানাযায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জবিস্তারিত পড়ুন
দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫-১০ বছরের শিশুদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছে দিগন্ত ফাউন্ডেশন। বুধবার সকাল থেকে এ কার্যক্রম উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ক্যাম্পেইং এর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সচেতন থাকা প্রত্যেক মানুষের মৌলিক দায়িত্ব। রক্তের গ্রুপ জানা আমাদের সকলের উচিত। কেননা কারবিস্তারিত পড়ুন

