Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ঝরে পড়ার শংকায় প্রাথমিকের ৬২ হাজার শিক্ষার্থী

সাতক্ষীরার উপকূলীয় এলাকার শিক্ষার্থী রুহানী খাতুন। চলতি বছর জেলার শ্যামনগর উপজেলার ১৭৯নং চরচন্ডীপুর সরকারি বিদ্যালয়ের শিশু শ্রেণিতে ভর্তি হয় সে। তবে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কখনো ক্লাসে বসার সুযোগ হয়নি তার। তার মতো একই অবস্থা প্রথম শ্রেণির শিক্ষার্থী সারিকা খাতুনেরও। বিদ্যালয়ে বসার সৌভাগ্য হলেও সেভাবে ক্লাস করার সৌভাগ্য হয়নি তার। রুহানী-সারিকার মতো এ বিদ্যালয়ে পড়াশুনা করেন ১৭৩জন শিক্ষার্থী। যাদের অধিকাংশই শিক্ষার্থীর জন্ম গরিব পরিবারে। এর মধ্যে যারা একটু সামর্থ্যবান তাদেরবিস্তারিত পড়ুন
শার্শায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের শার্শায় মুজিবর্বষ উপলক্ষে গ্রাম পর্যায়ে অস্বচ্ছল দরিদ্র ১০০ জন আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়ছে। বৃহস্পতিবার উপজেলার আনসার ও ভিডিপি অফিসের সামেন এ খাদ্য সহয়াতা দেওয়া হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে শার্শা উপজেলা আনসার ভিডিপি অফিস আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে শতাধিক অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়। যশোরবিস্তারিত পড়ুন
কেশবপুরের মঙ্গলকোটে স্মরণসভা ও দোয়া মাহফিল

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুদের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুরবিস্তারিত পড়ুন
সুন্দরবনে অবমুক্ত করা ভোঁদড়কে পিটিয়ে হত্যা, অপরাধীকে শাস্তির দাবি

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারকালে সম্প্রতি উদ্ধার হওয়া দুটি ভোঁদড় (উদবিড়াল), ছয়টি খরগোশ ও একটি ঈগল পাখি সুন্দরবনে অবমুক্ত করা হয়। তবে পাচারের কবল থেকে বাঁচলেও বুধবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের রবীন্দ্রনাথ ঠাকুর ও ঝন্টু বর্মনের পুকুরে একটি ভোঁদড় গেলে জাল দিয়ে ধরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে মালিকপক্ষ। বিলুপ্তপ্রায় ভোঁদড় পিটিয়ে হত্যায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহর অভিযোগ, এলাকাবাসীবিস্তারিত পড়ুন
বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বান্দরবান পার্বত্য জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি’র সার্বিক নির্দেশনার প্রেক্ষিতে ওই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানবিস্তারিত পড়ুন
বেহাল দশা আর চলাচলের অনুপযোগী
কলারোয়ার গয়ড়া-রামভদ্রপুর রাস্তা পরিপূর্ণ সংষ্কারের দাবি

ন’কাটি বিলে রাস্তার পাশে পাট ধুচ্ছিলেন (পাটের আশ ছাড়ানো ও ধৌত) পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। সংবাদকর্মীদের দেখে পাট ধোয়া বাদ রেখে ছুটে আসলেন তিনি। জানালেন, ‘অনেকদিন ধরে এই রাস্তা খারাপ। সংষ্কার করা হয় না। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেও পারি না। আপনারা ভালো করে লেখেন-ছবি দেখান যাতে দ্রুত রাস্তা মেরামত করে দেয়।’ ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর ন’কাটি বিল এলাকায় রাস্তার ব্যাপক খারাপ অবস্থার সচিত্র প্রতিবেদন তৈরির সময়। এমনই আক্ষেপ আরবিস্তারিত পড়ুন
এবারো জানালেন না কৃষি অফিসার! কলারোয়ায় কৃষকদের প্রোগ্রামে জেলা প্রশাসক

বরাবরের মতো এবারো কৃষি ও কৃষকদের নিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের বিষয়ে প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনকে কিছুই জানালেন না কলারোয়া উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। বিগত দিনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পর্কে ‘না জানানো’র পুনরাবৃক্তি ঘটনালেন বুধবারও। এদিন বিকেলে কৃষি ও কৃষকদের নিয়ে আনুষ্ঠানিক বড় অনুষ্ঠানে যোগদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ২/১ দিন আগেই জেলা প্রশাসকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হলেও গণমাধ্যমকর্মী ও সংগঠনকে অনুষ্ঠান সম্পর্কে বরাবরের মতো কিছুবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় প্রেসক্লাবে দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ। সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদির মৃত্যুবার্ষিকী কলারোয়ায় পালিত

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদি আ ফ ম মহিতুল ইসলাম মহিত এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সাতক্ষীরার কলারোয়ায় পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদে এশার নামাজের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন প্রয়াতের ভাগ্নে সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু। প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ঝিকরা জামে মসজিদের ইমাম হাফেজ মাহবুবুর রহমান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিতুল ইসলামের ভাগ্নে মাগফুর রহমান রাজু, শামসুর রহমান, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাঁজাসহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বেলি গ্রাম থেকে প্রসেনজিৎ দাশ (৪০) কে ১ শ’ ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে থানার এসআই ইসমাইল হোসেন। আটক ব্যক্তি ওই গ্রামের ভ্যানু লাল দাশের ছেলে। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (২৩,২৫-৮-২১ ইং) হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।

