সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কলারোয়ায় ১৫ বোতল ফেনসিডিলসহ রিপন হোসেন (২৪) নামে এক যুবক আটক হয়েছে। সে যশোর জেলার শার্শা থানার রদ্রপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চন্দনপুর এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২৫(৮)২০২১ দায়ের হয়েছে।

কলারোয়ায় মাছের ঘেরের ভেঁড়িতে ক্ষিরাই চাষে সাফল্যে আব্দুল করিম

সাতক্ষীরার কলারোয়ায় মাছ চাষের ঘেরের আইলে তথা ভেঁড়িতে ক্ষিরাই ও শষা চাষ করে সাফল্যের মুখ দেখেছেন আব্দুল করিম নামে এক কৃষক। সে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের মৃত.নজিবুল্লাহ ছেলে। তিনি জানান, উপজেলার বাটরা গ্রামের পূর্বের বিলে আব্দুল করিম ১২বিঘা জমিতে সাদা মাছ চাষের জন্য ঘের করেন গত ৪বছর আগে। এর পরে তিনি ওই ঘেরের আইলের বা ভেঁড়ির কিছু অংশ ব্যবহার করে নিজ উদ্যোগে ক্ষিরাই চাষ শুরু করেন। গত বছর সেইবিস্তারিত পড়ুন

এবার শার্শার গোগা সীমান্তে ‘সিরাজি কবুতর ও বিদেশি রাজা হাঁস’ উদ্ধার

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৮টি কাকাতুয়া পাখি উদ্ধারের পর এবার একই উপজেলার গোগা সীমান্ত থেকে ২৪টি দামী ‘সিরাজি কবুতর’ ও ৬টি ‘বিদেশি রাজা হাঁস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। সেগুলো ভারতে পাচার হচ্ছিলো বলে জানা গেছে। আটক কবুতর ও রাজা হাঁসের মূল্য আনুমানিক ১২ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবি জানায়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সুরক্ষা সামগ্রী দিলো নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা

দেবহাটায় নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন, মাস্ক, অক্সিমিটার ও করোনা সংক্রান্ত ঔষধ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি ল্যান্ড রিফ্রমস কমিশনার (যুগ্ম-সচিব) মোঃ আবু মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলাবিস্তারিত পড়ুন

কেশবপুরে সমাধানের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিরতণ

যশোরের কেশবপুর উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাধান সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাংকন, হামন-নাথ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মাওঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সমাধানের সিনিয়র ম্যানেজার রোম্য উপস্থাপক কবি মুনছুরবিস্তারিত পড়ুন

দেবহাটার ৫টি কিশোরী ক্লাবে বিভিন্ন সামগ্রী বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলায় পরিচালিত ৫টি ক্লাবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ কালে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুআর রহমান, কেনারাম মন্ডল, ৫টি কিশোরী ক্লাবের শিক্ষক গন উপস্থিতবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে দরিদ্র চাষির ২শ’ ফলন্ত পেঁপে গাছের সাথে শত্রুতা!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দশআনি গ্রামের মাঠে প্রায় ২ বিঘা জমির ২শ’ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ আগস্ট-২০২১) দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দশআনি গ্রামের ইবরাহিম হোসেনের পেঁপে বাগানে এ ঘটনা ঘটে। এতে চাষি ইবরাহিম হোসেনের আনুমানিক ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। পেঁপে চাষি ইউপি সদস্য ইবরাহিম হোসেন জানান- সকালে আমার পেঁপের ক্ষেতে যেয়ে দেখি প্রায় ২শ’ ফলন্ত পেঁপে গাছ কে বা কাহারাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ যুব ক্লাব ও যুব সাংবাদিকদের সমন্বয় সভা

সাতক্ষীরার কালিগঞ্জ যুব ক্লাবের সদস্য ও যুব সাংবাদিকদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আয়োজনে যুব ক্লাবেব সদস্য ও যুব সাংবাদিকদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নবযাত্রা প্রকল্পের এএসএসও আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ,উপজেলা সহকারীবিস্তারিত পড়ুন

শার্শার পাঁচভুলটে ফেনসিডিলসহ ৪ ব্যক্তি আটক

শার্শার পাঁচভুলট এলাকায় ৭০ বোতল ফেনসিডিলসহ ৪ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো- বেনাপোলের পুটখালী গ্রামের আবুল বাশারের পুত্র হাসান মন্ডল (২৮), মৃত হাসেম আলী মোড়লের পুত্র আব্দুল জলিল মোড়ল (৩৫), মৃত গোলাম হোসেনের পুত্র সাত্তার আলী বিশ্বাস (৩৭) ও জামাল উদ্দিনের পুত্র চিন্টু হোসেন (৩০)। বুধবার রাতে শার্শার পাঁচভুলাট এলাকার খলসীবাজার-গোগাগামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) পাঁকা রাস্তার উপর থেকে পুলিশ তাদের আটক করে। বৃহষ্পতিবার বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দাবিস্তারিত পড়ুন

ভারতের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। অ‍্যাম্বুলেন্স গুলি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবে। ২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেনবিস্তারিত পড়ুন