সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে দরিদ্র চাষির ২শ’ ফলন্ত পেঁপে গাছের সাথে শত্রুতা!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দশআনি গ্রামের মাঠে প্রায় ২ বিঘা জমির ২শ’ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ আগস্ট-২০২১) দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দশআনি গ্রামের ইবরাহিম হোসেনের পেঁপে বাগানে এ ঘটনা ঘটে। এতে চাষি ইবরাহিম হোসেনের আনুমানিক ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

পেঁপে চাষি ইউপি সদস্য ইবরাহিম হোসেন জানান- সকালে আমার পেঁপের ক্ষেতে যেয়ে দেখি প্রায় ২শ’ ফলন্ত পেঁপে গাছ কে বা কাহারা রাতের আধারে মাজা থেকে কেটে দিয়ে গেছে। গাছগুলো মাটিতে পড়ে আছে। আমি দরিদ্র মানুষ, অনেক ধার-দেনা করে এই জমি অন্যের কাছ থেকে বন্ধক নিয়ে পেঁপের আবাদ করেছিলাম। পেঁপে গাছগুলো কেটে দেওয়ায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আমার মাজা ভেঙ্গে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।

তিনি আরো জানান- আমি এ সংক্রান্ত বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করবো।

পেঁপে গাছ কেটে দেওয়ার খবর শুনে ক্ষতিগ্রস্থ উল্লেখিত ক্ষেতে আসা স্থানীয় কয়েক জন গ্রামবাসি বলেন- দরিদ্র মানুষের এ ক্ষতি মেনে নেওয়া যায় না। এটা অমানবিক ঘটনা।

ক্ষতিগ্রস্থ দরিদ্র পেঁপে চাষি ইবরাহিম হোসেন সরকারিভাবে কৃষি বিভাগ থেকে সহায়তা-সহযোগিতা পাওয়ার দাবী করেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের