Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কাবুল বিমানবন্দরে ফের গোলাগুলি, নিহত ১

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ আগস্ট) এ ঘটনা ঘটে। জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। এদিকে এ বিষয়ে একটি টুইটও করেছে জার্মান সেনাবাহিনী। টুইটবার্তায় তারা লিখেছে, বিমানবন্দরের নিরাপত্তায় থাকা এক রক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সংঘর্ষে কোনো জার্মান সেনা আহত বা আঘাতপ্রাপ্ত হননি। আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন
সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ: ওসি প্রদীপের ফাঁসির দাবিতে মানববন্ধন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মানববন্ধন অসহায় নির্যাতিত সমাজ ও লাভ বাংলাদেশের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯ টা ৪৫ মিনিটে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। এর কিছুক্ষণ পর নিহত সিনহার বড় বোন শারমিনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় খেঁচুড়ি বিতরণের বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরার কলারোয়ায় খেচুড়ী বিতরণকে কেন্দ্র করে জমে থাকা বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায়। নিহত আব্দুল মান্নান (৩৬) কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বকস’র ছেলে। ওই ঘটনায় বাবু ও রবিউল নামের আরো দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসি জানায়, ‘গত শনিবার (২১ আগস্ট) স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুল শাহাদাৎ বার্ষিকী পালন শেষে ওইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পুকুরে সাঁতার কাটতে নেমে লাশ হলো যুবক

সাতক্ষীরা পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজের ৩ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। নিহত যুবক মহিবুল্লাহ (৪২) সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের দ্বীন আলীর ছেলে। তিনি সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ পদে কর্মরত ছিলেন। রবিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে লাশ উদ্ধার হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও আরো একজনসহ ৩ জন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় একই পরিবারের ৪ হত্যা মামলার রায় ২৯ আগস্ট

সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দু’সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে রবিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সাতক্ষীরার দায়রা জজ আদালতে আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানী শেষে আগামি ২৯ আগস্ট মামলার রায় এর জন্য দিন ধার্য করেছেন বিচারক শেখ মফিজুর রহমান। রবিবার দুপুরে পৌন ১২টার দিকে যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের পিপি এড. আব্দুল লতিফ বলেন, ‘মামলার ১৮ জন সাক্ষীর জবানবন্দি, রায়হানুলের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি,বিস্তারিত পড়ুন
বেনাপোলে রাস্তায় পড়ে থাকা পাগলের লাশ দাফন করলো পুলিশ

যশোরের বেনাপোলে রাস্তায় পড়ে থাকা পাগলের লাশ দাফন করলো থানা পুলিশ। জানা গেছে, রবিবার (২২ আগস্ট) বেনাপোল পোর্ট থানাধীন বাগেজান্নাত মাদ্রাসার পার্শ্ববর্তী পিমপি ফার্মেসীর সামনে লঅজ্ঞাত এক পাগলের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে অজ্ঞাত ওই লাশের দাফন সম্পন্ন করে পুলিশ। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, ‘আমি আমার মুঠো ফোনে এই খবরটি পাওয়া মাত্রই আমরাবিস্তারিত পড়ুন
দোয়া কামনা
কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টুর ওপেন হার্ট সার্জারি সফল

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। তিনি জানান, ‘রবিবার রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আমিনুল ইসলাম লাল্টু’র ওপেন হার্ট সার্জারী তথা বাইপাস সার্জারি করেন প্রধান কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির। আল্লাহর রহমতে অপারেশন সফল হয়েছে। অপারেশন শেষে ভাই আইসিইউ’তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।’ তিনি আরো জানান, ‘ভাইকে সকাল সাড়ে ৬টারবিস্তারিত পড়ুন
বেনাপোল দিয়ে সাড়ে ৫২ মে. টন বিস্ফোরক আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রোববার (২২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ভারতীয় ট্রাক আমদানিকৃত এ বিস্ফোরক দ্রব নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভলপমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে ৩০০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানি কারক মেসাসবিস্তারিত পড়ুন
শ্যামনগরের মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন লাগোয়া মুন্সীগঞ্জ-বংশীপুর রাস্তায় দু’টি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ শেখ বাড়ির সামনে ওই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বুড়িগোয়ালীনি ইউনিয়নের দুর্গাবাটি গ্রামের হরিপদ মন্ডলকে (৩২) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আহতরা হলেন ঈশ্বারীপুর গ্রামের কাশেম গাইনের ছেলে বাবু (২৫), কয়রা উপজেলার প্রশান্ত মন্ডল (৩৮) ও অপর আরেক ব্যক্তি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ আরজিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে উদ্ধার হওয়া বন্যপ্রাণি গেলো বনবিভাগে

সাতক্ষীরা সীমান্তে উদ্ধার হওয়া বন্যপ্রাণি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ৮টি বন্যপ্রাণি উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া বন্যপ্রাণির মধ্যে রয়েছে উদবিড়াল (ভোদড়) দুইটি, বুনো খরগোশ ছয়টি ও একটি ঈগল পাখি। তবে এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। রোববার (২২ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বন বিভাগের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

