Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া পৌরসভায় নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

কলারোয়া পৌরসভায় নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন ও সিমাভি’র (simavi) সহযোগীতায় বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে পৌর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, জিএম শফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, দীতি খাতুন, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওয়াজিহুরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নতুন ৩ জনের করোনা, শনাক্তের হার ১৩ ভাগ

কলারোয়ায় নতুন ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৩ জনের নমুনা পরীক্ষায় ওই ৩ ব্যক্তির করোনা শনাক্ত হয়। শতকরা শনাক্তের হার শতকরা ১৩ ভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের ওয়াজিহার (৭০), যুগিখালী ইউনিয়নের রাজনগর গ্রামের আবুল হোসেন (৬০) ও পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের সালেহা খাতুনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরাঞ্চলে ফোন করলেই রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুলেন্স

তালা উপজেলাসহ গোটা সাতক্ষীরা জেলায় মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা। বে-সরকারী সংস্থা উত্তরণের পক্ষ থেকে একদল কোভিডযোদ্ধা স্বেচ্ছাসেবক জীবন বাজি রেখে হটলাইনে কল করা মাত্রই রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডার। রোগী বহনের জন্য চালু করেছে অ্যাম্বুলেন্স সেবা। ইতোমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭৫৮ জন রোগিকে অক্সিজেন এবং ২৬ জন রোগিকে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে। এছাড়া লিফলেট, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেছেন, ‘বতর্মান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং দেশকে রক্ষা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। দেশ এখন উপনিবেশিকদের হাতে চলে গেছে। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণকে বাদ দিয়ে সরকার আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের উপর নির্ভর করে দেশ পরিচালনা করছে। এদের উপর নির্ভর করে দেশকে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে সরকার।’ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের আমতলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের বৃক্ষ রোপন কর্মসূচী

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার সাতক্ষীরা ও প্রথম প্রহর ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও ফলজ চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার সাতক্ষীরা’র প্রেসিডেন্ট তরিকুল ইসলাম অন্তরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, ৯নংবিস্তারিত পড়ুন
বেনাপোলে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

যশোরের বেনাপোলে ৩ কেজি গাঁজা ও একটি বাইসাইলেল সহ চিহ্নিত মাদক কারবারি মো. মনিরুল ইসলাম (২৫) কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহষ্পতিবার (১৯আগস্ট) সকাল ৬টার দিকে ডুবপাড়া এলাকা থেকে সে আটক হয়। আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের মো. সিদ্দিক আলীর ছেলে। বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের নুর ইসলাম মনার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩ কেজিবিস্তারিত পড়ুন
তালায় অসহায় মহিলা পেলেন টিন ও নগদ টাকা

সাতক্ষীরা তালায় অসহায় বিধবা অনিতা দেবনাথকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিফ-উল-হাসান তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত সুকুমার দেবনাথ মনুর স্ত্রী অনিতা দেবনাথের হাতে উক্ত টিন ও নগদ টাকা প্রদান করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক ও ইউএনও অফিসের সহকারী মনিরুজ্জামান মনি এসময় উপস্থিত ছিলেন। আটারই গ্রামের আরেক অসহায়বিস্তারিত পড়ুন
তালা আলিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নামে অর্থ বাণিজ্য!

সাতক্ষীরার তালা আলিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফযল মো. নুরুল্লাহ কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এদিকে উক্ত টাকা আদায়ের জন্য পথে পথে ঘুরছেন চরগ্রামের এনায়েত খাঁ নামের এক ভুক্তভোগি। ভুক্তভোগি এনায়েত খাঁ জানান, ‘২০২০ সালের ৪ সেপ্টেম্বর মাদ্রাসার পক্ষ থেকে কম্পিউটার ল্যাব সহকারী পদে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে রেকর্ডীয় সম্পত্তিতে নির্মান কাজে বাধা দেওয়া, ভাংচুর এবং উল্টো মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পাটকেলঘাটা এলাকার তৈলকুপি গ্রামের মৃত আবু তালেব সরদারের পুত্র আব্দুল কাদের। লিখিত অভিযোগে তিনি বলেন, ব্রহ্মরাজপুর মৌজায় জে এল নং ১০৩, এস এ খতিয়ন নং ১৩০৯ সংশোধিত খতিয়ান নং ১৩০৯/২, দাগ নং- ৬১১০/৭৬৫৫ ও ৬১১২/৭৬৫৭ মোট সাড়ে ১৬ শতক সম্পত্তি।বিস্তারিত পড়ুন
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর ইন্তেকাল

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি। হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন রাব্বানী জুনায়েদ বাবুনগরীরর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, প্রাথমিকভাবে জুনায়েদ বাবু নগরীর জানাজা সময় রাত ১১টায় নির্ধারণ করা হয়েছে। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটাহাজারী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জুনাইদ বাবুনগরীর মরদেহ বর্তমানে হাটহাজারী মাদরাসায় রাখা হয়েছে। বিভিন্ন প্রান্তবিস্তারিত পড়ুন

