Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ নাঈমের জন্মদিনে সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ

বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ ফজলুল করিম সেলিম এর কনিষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম এর জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরান খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফাহাদ সারজিল এর পৃষ্টপোষকতায় শনিবার শহরের কাটিয়া এলাকায় রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালন করাবিস্তারিত পড়ুন
‘করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন’

করোনার অভিঘাত মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনাসভা শেষে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ওবায়দুল কাদের বলেন,বিস্তারিত পড়ুন
৩ দিনের রিমান্ডে পরীমণির সহযোগী জিমি

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জিমিকে। এরপর তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুক্রবার (৬বিস্তারিত পড়ুন
পুলিশ কর্তা সাকলায়েনের বাসায় ১৮ ঘণ্টা পরীমণি!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নাম জড়াল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনের। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগতীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরীমণির সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে পরীমণি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন।বিস্তারিত পড়ুন
পরীমনির সাথে সখ্যতা: ‘ডিবির এডিসি সাকলায়েনকে সরিয়ে নেওয়া হচ্ছে’

আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব থেকে এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েন শিথিলকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডিবির দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, যেহেতু একটা অভিযোগ উঠেছে তাই তাকে আমরা সরিয়ে নিচ্ছি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এরই মধ্যে এডিসি সাকলায়েনের সরকারি মোবাইল ফোন নম্বরও জমাবিস্তারিত পড়ুন
সম্পর্কের গভীরতায় গভীর রাতে পুলিশ কর্তার বাসায় পরীমনি! তদন্ত

৩০তম বিসিএসের কর্মকর্তা গোলাম সাকলায়েন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে কর্মরত। পহেলা আগস্ট রাত আটটার দিকে চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম মোহাম্মদ সাকলায়েন। ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত আটটার দিকে পরীমনি নিজের হ্যারিয়ার গাড়িতে করে রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান। ওই ভবনের ১০ তলায় সাকলায়েনের সরকারি বাসভবন। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরীমনিকে। এর কিছুক্ষণ পর সাকলায়েনের বাসায় প্রবেশ করেনবিস্তারিত পড়ুন
রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নিতে আসা বৃদ্ধের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে করোনার টিকা নিতে আসা আলেফ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবার ও এলাকাবাসী উত্তেজিত হয়ে লাশ নিয়ে টিকা কেন্দ্রে অবস্থান নেয়। পরিবারের দাবী করোনার টিকা দেয়ার ফলেই তার মৃত্যু ঘটেছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিবার সুত্র জানায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের দিনমজুর আলেফ উদ্দিন দুপুরে করোনা’র টিকা নিয়ে বাড়ী ফিরলে দুপুর ২টায় নিজ বাড়িতেবিস্তারিত পড়ুন
প্রান্তিক পর্যায়ে দেশজুড়ে গণটিকা কার্যক্রম শুরু

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়ে। শনিাবর সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। কোভিড-১৯ টিকা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, গ্রামে-গঞ্জে প্রচুর মানুষ টিকা নিতে এসেছে। আমরা মনে করি, এই গণটিকাদান কর্মসূচি মানুষের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনার তৈরি করবে। দেশজুড়ে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি সিটি কর্পোরেশন এলাকায় চলবেবিস্তারিত পড়ুন
পরীমনির কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মাদক মামলা

এবার জিমির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বনানী থানায় মামলাটি করেছে পুলিশ। এ মামলায় জিমিকে আদালতে তোলার কথা রয়েছে। চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমিকে শুক্রবার (৬ আগস্ট) গুলশান থেকে আটক করে পুলিশ। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে, শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ জানিয়েছিলেন, পরীমনির ‘অবৈধ কাজের’ সহযোগীদের নামবিস্তারিত পড়ুন
পরীমনির মায়ের মৃত্যু আগুনে পুড়ে, বাবাকে করা হয় খুন

পুরোনাম শামসুন্নাহার স্মৃতি হলেও সবাই তাকে চেনে পরীমনি নামেই। অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করলেও অভিনয়ের চেয়ে বিকৃত জীবন যাপন ও খুব অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের জন্যই বেশি আলোচনায় পরীমনি। খুব ছোট বেলায় মাকে হারানো পরীমনি বড় হয়েছেন নানা বাড়িতে। পরীর জন্ম ১৯৯২ সালের ২৪ অক্টোবর। নানাবাড়ি থেকেই উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকায় আসেন। এরপর লেখাপড়া চালিয়ে না গেলেও বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন পরীমনি। পরীমনির নানা সিংহখালী গ্রামের শামসুলবিস্তারিত পড়ুন

