সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পরীমনির মায়ের মৃত্যু আগুনে পুড়ে, বাবাকে করা হয় খুন

পুরোনাম শামসুন্নাহার স্মৃতি হলেও সবাই তাকে চেনে পরীমনি নামেই। অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করলেও অভিনয়ের চেয়ে বিকৃত জীবন যাপন ও খুব অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের জন্যই বেশি আলোচনায় পরীমনি। খুব ছোট বেলায় মাকে হারানো পরীমনি বড় হয়েছেন নানা বাড়িতে। পরীর জন্ম ১৯৯২ সালের ২৪ অক্টোবর। নানাবাড়ি থেকেই উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকায় আসেন। এরপর লেখাপড়া চালিয়ে না গেলেও বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন পরীমনি। পরীমনির নানা সিংহখালী গ্রামের শামসুলবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য অজিদের প্রয়োজন ছিল ১২৮ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। যার ফলে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে পর পর তিন ম্যাচে হারিয়ে দুইবিস্তারিত পড়ুন

কয়েকটি আইপি টিভির অনুমোদন চলতি সপ্তাহেই : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আইপি টিভি অনুমোদনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ৬ শতাধিক আবেদন জমা পরেছে, সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই শেষে এসব আবেদনের প্রেক্ষিতে সবদিক বিবেচনায় চলতি সপ্তাহেই কিছু আইপি টিভির লাইসেন্স দেয়া হবে। তবে খুব বেশী আইপি টিভি অনুমোদন দেয়া হবে না, ১০ থেকে ২০টি অনুমোদন দেয়া হতে পারে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর এলাকায় আশ্রয়নবিস্তারিত পড়ুন

জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন পরিচালক চয়নিকা চৌধুরী

পরিচালক চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয়া হয়। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারকৃতদের নানা অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। প্রয়োজনবিস্তারিত পড়ুন

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

চিত্রনায়িকা পরীমণির কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে এ দিন সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমণির কথিত ‘মম’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

পরীমণির সাড়ে ৩ কোটি টাকার গাড়ির উপহারদাতা কে?

পরীমণি গ্রেফতার হওয়ার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর নানা তথ্য বের হয়ে আসছে। অভিনয়ের আড়ালে অনৈতিক কাজে লিপ্ত হওয়া, মাদক গ্রহণসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। পরীমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের ‘মাসেরাতি’ ব্র্যান্ডের গাড়িটি নিয়েও এখন আলোচনা শুরু হয়েছে। সাড়ে তিন কোটি টাকার গাড়িটি পরীমণিকে কে উপহার দিয়েছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যদিও পরীমণির ওই গাড়ি কেনার বিষয়ে বরাবর আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি বলেছেন, তিনি গাড়িটিবিস্তারিত পড়ুন

জল্পনার অবসান, বার্সেলোনা ছাড়ছেন মেসি

সব জল্পনা কল্পনার অবসান ঘটল। এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা। গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেনবিস্তারিত পড়ুন

বেনাপোলের ওপারে পেট্রাপোলে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে প্রতিশ্রুত ১০৯ অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসছে। সেগুলো ইতোমধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দরের ওপারে পেট্রাপোলে এসে পৌছেছে। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার পথে রওনা হবে। গত মার্চে বাংলাদেশ সফরে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় যৌথ প্রচেষ্টায় অংশ হিসাবে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ারবিস্তারিত পড়ুন

পরীমনি কাঠগড়ায় ৪২ মিনিট, ৪ দিনের রিমান্ড, মামলা ডিবিতে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে ৪২ মিনিট তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় তাকে চিন্তিত দেখা যায়। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। পরীমনি এজলাসে আসার সাথে সাথে তার এক আইনজীবী তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। রাত ৮টা ৩১ মিনিটেবিস্তারিত পড়ুন

অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় তাকেই নিতে হবে: তথ্যমন্ত্রী

সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হাছান মাহমুদ বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকেবিস্তারিত পড়ুন