সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

যশোরের শার্শায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এবং ‘বিআরডিবি থেকে এসএমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন’-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের সমন্নয়ে বিআরডিবি উপজেলার প্রান্তিক কৃষক ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রণোদনা সহায়তা প্রদানবিস্তারিত পড়ুন

৪১তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হলেন যারা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের ফল প্রকাশ করেছে। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। রোববার দুপুরে পিএসসি এ ফল প্রকাশ করে। এছাড়াও এসএমএসে ফল জানা যাবে। এজন্য টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

সোমবার থেকে ঢাকায়

সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ ৭ আগস্ট থেকে

দেশের সকল জেলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে আগামি ৭ আগস্ট থেকে। আর সোমবার থেকে রাজধানীর ঢাকায় এ টিকা দেয়া হবে। রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে। প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়েবিস্তারিত পড়ুন

অবাগ লাগে আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল

জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তার মেয়ে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার অবাগ লাগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের যারা ছিল, তারা কী করে জড়িত থাকল? এই হত্যার বিচার নিয়ে প্রধানন্ত্রী বলেন, হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পেছনে কারা সেটা এখনো চিহ্নিত হয়নি। তবে সেটা একদিন না একদিন বের হবে, এটা ঠিক। কিন্তু আমার একটাই কাজ। একটা ছিল প্রত্যেক্ষভাবে যারা হত্যা করেছিল তাদের বিচার করা আর সববিস্তারিত পড়ুন

ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকাণ্ড ১৫ আগস্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ও একুশ আগস্টের হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। তিনি রোববার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুকন্যাবিস্তারিত পড়ুন

‘কঠোরতর বিধিনিষেধ’ যেনো ‘অনেকটাই শিথিল’

‘কঠোরতর বিধিনিষেধ’ যেনো ‘অনেকটাই শিথিল’! ক্রমেই শিথিল হয়ে পড়ছে কঠোর বিধিনিষেধ। বুধবার ষষ্ঠ দিনে রাজধানীসহ দেশব্যাপি বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। খুলতে দেখা গেছে অনেক দোকানপাটও। বেড়েছে মানুষের যত্রতত্র যাতায়াত। করোনা উদাসীনতা দেখিয়ে হরহামেশা মানুষের জটলাও চোখে পড়ছে। সবমিলিয়ে অনেকটা শিথিল যেনো কঠোরতর লকডাউন খ্যাত কঠোর বিধিনিষেধ। বুধবার সকাল থেকেই রাজধানী ঢাকায় দেখা যায় ব্যক্তিগত গাড়ির চলাচল। চেকপোস্টগুলোতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়ির কাগজপত্র ও উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে দেয়া হচ্ছে মামলা।বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ

দেশে প্রথমবারের মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে, শরীরের যে কোন ক্ষত দ্রুত সারিয়ে তোলা যাবে। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে আয়োজিত একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৬ কোটি ৫১ লাখ টাকা। এছাড়াও প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসনের জন্য ৪শ’ ২৭ কোটি টাকার একটি আলাদা প্রকল্প একনেকে উপস্থাপন করা হয়েছে। এরবিস্তারিত পড়ুন

মোদির সঙ্গে মমতার সাক্ষাত: পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠকের দাবি

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের নাম বদল করে ‘বাংলা’ সরকারি স্তরে দ্রুত চালুর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপশি ফোনে আড়িপাতা বা পেগাসাসকাণ্ডে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানান তিনি। বিধানসভা নির্বাচনে মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রিত্ব ধরে রেখে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হচ্ছে। আমি বলেছি, এবার দয়া করেবিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক প্রথম বর্ষ) ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ জুলাই) থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে। গত শনিবার (২৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনের মাধ্যমে আগামী ২৮ জুলাই বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে, চলবেবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী ব্যক্তি আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (২৮ জুলাই) সকালে তাকে আটক করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তি সৌদি আরব যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়েবিস্তারিত পড়ুন