সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফেরিতে ঘরমুখো যাত্রী-গাড়ির চাপ

ঈদের আগে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ। শনিবার সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া, মুন্সীগঞ্জের শিমুলিয়া, মাওয়া, মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় বেড়েছে। ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষদের। মাইকিং করা হলেও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বিশেষ করে লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ মানছে না শিমুলিয়া-মাঝিরকান্দি-কাওড়াকান্দি লঞ্চ চালক-শ্রমিকেরা। তারা অর্ধেকের বেশি যাত্রী উঠাতে মরিয়া হয়ে উঠেছে। যাত্রীরা নিয়ম-শৃঙ্খলারবিস্তারিত পড়ুন

চীন থেকে কেনা আরো ২০ লাখ টিকা আসছে

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে শনিবার (১৭ জুলাই)। রাতে পৃথক দুটি উড়োজাহাজে চীন থেকে সিনোফার্মের এ টিকা আসবে। শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। চলতি মাসেই দেশে কয়েক দফায় চীন থেকে সিনোফার্মের টিকাবিস্তারিত পড়ুন

ভারতের করোনা পরিস্থিতির উন্নতি

মহামারি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে প্রায় আড়াই মাস বিপর্যস্ত ছিল ভারত। এরপর ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত তিন দিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু ছয়শ’র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৩ হাজার ৯১ জনে। এদিকে ভারতে তৃতীয় দিনের মতো দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৭৯ জন নতুন করে সংক্রমিতবিস্তারিত পড়ুন

নমুনা দিয়েও ১২ দিনে রিপোর্ট মেলেনি! মারা গেছেন ১২ জন

রংপুর বিভাগের চার জেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা প্রায় বন্ধ হয়ে আছে। রংপুর মেডিকেল কলেজের একমাত্র পিসিআর ল্যাবের সক্ষমতার চেয়ে অনেক বেশি নমুনার জটের সৃষ্টি হয়েছে। সাড়ে তিন হাজারেরও বেশী নমুনা পরীক্ষা করতে না পারায় ঢাকায় পাঠানো হলেও দীর্ঘ ১২ দিনেও নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। গত এই ১২ দিনে ফলাফলের অপেক্ষায় অসুস্থ হয়ে মারা গেছেন অন্তত ১২ জন। শনিবার (১৭ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগেবিস্তারিত পড়ুন

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি তোতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনান জ্ঞাপন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুরবিস্তারিত পড়ুন

পরকীয়া: স্বামীকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে স্ত্রী

মুন্সীগঞ্জের পূর্ব শীলমন্দি গ্রামে হত্যার আড়াই মাস পর নিজ বাড়ির বান্না ঘরের মেঝের মাটি খুড়ে স্বামীর লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হত্যার দায় স্বীকার করা স্ত্রী এবং লাশ গুমে সহায়তাকারী এক যুবকে। শুক্রবার বিকালে পুলিশ স্ত্রীর দেওয়া তথ্য মতে নিজ বাড়ির বান্নাঘরের মেঝের মাটি খুড়ে স্বামী আরাফাত মোল্লার লাশ উদ্ধার করে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর গতবিস্তারিত পড়ুন

করোনায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান জানান, করোনা আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব।বিস্তারিত পড়ুন

বৃষ্টিপাত বাড়বে তিন বিভাগে

মৌসুমি বায়ুর সক্রিয়তায় তিন বিভাগে বৃষ্টিপাত বাড়বে। ফলে দিনের তাপমাত্রা কমবে তিন বিভাগে। আর চার বিভাগের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ অবস্থায় শুক্রবার চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছুবিস্তারিত পড়ুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট সিস্টেম ঘোষণা আইসিসির

সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের সূচি ঘোষণা করে দিল আইসিসি। সূচি ঘোষণার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে বদলের প্রস্তাবেও ছাড়পত্র দিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। আগামী ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে পতৌদি সিরিজ দিয়েই পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে ভারতের। চলবে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩টি হোম এবং তিনটি অ্যাওয়েবিস্তারিত পড়ুন

আর শোনা যাবে না ভয়েস অব আমেরিকার বাংলা বেতার সম্প্রচার

দীর্ঘ ৬৩ বছরের পথচলা শেষে বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস অব আমেরিকার (ভিওএ) বাংলা বিভাগের বেতার সম্প্রচার কার্যক্রম। ১৭ জুলাইয়ের পর আর বেতারে বাংলা সম্প্রচার শোনা যাবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, বেতারে শ্রোতাগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ায় এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক-অনুসারীর সংখ্যা বাড়ায় তারা বাংলা এফএম ও শর্টওয়েভে বেতার সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা দর্শক-শ্রোতাগোষ্ঠীর জন্য নতুনবিস্তারিত পড়ুন