Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিনাইদহে হাসপাতালেই চিকিৎসককে পেটালো ছাত্রলীগ!

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রবিবার (৪ জুলাই) রাত দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। বুধবার (০৭ জুলাই) মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত চিকিৎসক নাফিজ আহম্মদ’র সঙ্গে তর্ক-বিতর্ক করছেন একদল যুবক। একপর্যায়ে তাকে মারধর শুরু করে দুই/ তিন জন। মারধরের এক পর্যায়ে ঘরের মধ্যে তিনি চলে যেতেবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় করোনায় চার ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

কুষ্টিয়ায় বুধবার (৭ জুন) চার ঘণ্টার ব্যবধানে করোনায় পিতা-পুত্রের মৃত্যূ হয়েছে। পিতা হাজী আব্দুল আজিজ (৮৫) হাসপাতালে ও পুত্র মতিয়ার রহমান (৫২) স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, কুষ্টিয়া বড় বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল আজিজ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সোয়া ১ টারদিকে মারা যান। এদিকে শহরের বেসরকারী ক্লিনিক তোফাজ্জুল হেলথ সেন্টারে চিকিৎসাধীন ওই ব্যবসায়ীর মেজো ছেলে করোনা আক্রান্তবিস্তারিত পড়ুন
উঠানে বাবার লাশ রেখে সন্তানরা জমি ভাগাভাগিতে ব্যস্ত!

জমিসংক্রান্ত বিরোধের জেরে ইয়াছিন মোল্লার ৫ সন্তানের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই বাবার লাশ দাফন না করে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৩টায় মৃত্যু হলেও বুধবার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে থাকে বাবার লাশ। এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ইয়াছিন মোল্লা (৮৫)। ২২ ঘণ্টা পরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ নারীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা যায়। এদিকে এসময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১১ জনের। এ নিয়ে জেলায় বুধবার (৭ জুলাই) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৮৬ জন। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিক্যালে যুক্ত হলো নতুন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

সাতক্ষীরার করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেড। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে প্রতিষ্ঠানের বেকম্যনস করোনা ওয়ারিয়র্স। বুধবার আনুষ্ঠানিকভাবে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়। বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের কাছে এই উপহার তুলে দেয় প্রতিষ্ঠানটির ডিএসএম ইব্রাহীম হোসেন ও খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজারবিস্তারিত পড়ুন
১৪ বছর পর শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ব্রাজিল

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালো আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। নির্ধারিত সময়ে কলম্বিয়া আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে। ম্যাচের সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে লওতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৬১তম মিনিটে লুইস দিয়াজ বা পাশ থেকে সরু কোণ থেকে গোল দিয়ে কলম্বিয়াকে সমতায় ফেরান।বিস্তারিত পড়ুন
কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকির (৯০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ফকিরকে বুধবার সকালে ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায়
খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৬০ জনের মৃত্যু

করোনাভাইরাসের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে খুলনা বিভাগ। একের পর এক মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (০৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের শনাক্তেরবিস্তারিত পড়ুন
করোনা মহামারিতেও মানুষের পাশে নেই বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার উচ্চমাত্রার সংক্রমণকালেও বিএনপি জনমানুষের পাশে না থেকে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। সংকটে, দুর্যোগে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল হতে হয়। সরকার বিরোধী রাজনীতি যারা করছেন, জনগণকে সচেতন করাও তাদের দায়িত্ব। করোনাকালে রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো, কিন্তু বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। বুধবার (৭ জুলাই) সকালে মন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্তবিস্তারিত পড়ুন
অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ টিকা আসছে শিগগিরই

সপ্তাহ খানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসবে এই টিকা। বুধবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই ২৫ লাখ ডোজ টিকা সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসবে। এর আগে শনিবার (৩ জুলাই) দেশে চীনের সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায় আর শুক্রবার (২ জুলাই)বিস্তারিত পড়ুন

