সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি জগলুল হায়দার

করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন। এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে অনেকে মৃত্যুবরণও করছেন। এই ক্রান্তিকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার’র পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন এমপি পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৩

ভূমিহীন জনপদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে জখম করা হয়ছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়িখালি ব্রীজের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের নবাব আলী সরদারের ছেলে শহীদুল ইসলাম, তার ভাই রবিউল ইসলাম ও একই গ্রামের শওকত হোসেনের ছেলে তাউহিদ হোসেন। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন শহীদুল ইসলাম জানান, চিংড়িখালির সরকারি ৩০০ বিঘাবিস্তারিত পড়ুন

করোনারোধী স্প্রে আবিস্কার করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী

ভল্টিক নামে করোনা প্রতিরোধী স্প্রে উদ্ভাবন করে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া। করোনারোধী স্প্রেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এটিকে যুগান্তকারী উদ্ভাবন হিসেবে মনে করা হচ্ছে। ১৪ মাসের গবেষণা শেষে সাদিয়া খানম (২৬) ‘ভল্টিক’ নামের একটি স্প্রে উদ্ভাবন করেন, যা সব ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও অন্যান্য অণুজীব শতভাগ ধ্বংস করতে সক্ষম। একবার স্প্রে করার পর ১৪ দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে। ইতোমধ্যেই বিশ্বের ১৩টি দেশ থেকে ভল্টিকবিস্তারিত পড়ুন

মোদির মন্ত্রিসভায় ৪ বাঙালি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় চার বাঙালি স্থান পেয়েছেন। তারা হলেন- পশ্চিমবঙ্গের চার পার্লামেন্ট সদস্য নিশীথ প্রামাণিক, ডা. সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। ৩৫ বছর বয়সী নিশীথ প্রামাণিককে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি মন্ত্রিসভার সবচেয়ে কম বয়সী সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হিসেবে কাজ করবেন নিশীথ। অন্যদিকে সুভাষকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। আলিপুরদুয়ারের পার্লামেন্ট সদস্য বার্লা পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘুবিস্তারিত পড়ুন

৩৬ নতুন মুখ মোদির মন্ত্রিসভায়

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্ত্রিসভায় নতুন মুখ ৩৬ জন। মোট সংখ্যা ৭৭। সাতজনের পদোন্নতি হয়েছে। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে শপথ নেন ১৫ জন নতুন মন্ত্রী। তবে শুধু নতুনদের জায়গা দেওয়া নয়, পুরনোদের মধ্যেও অনেককে বাদ দেওয়া হয়েছে। আগের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ১৫ জন পূর্ণমন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শুরু হলো অনলাইন পশুর হাট

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু করা হয়েছে অনলাইন কোরবানি পশুর হাট। বিক্রেতাগণ উপজেলা প্রশাসনের মাধ্যমে ওয়েবসাইটে তাদের বিক্রয়যোগ্য পশুর ছবি, ভিডিও, বর্ণনা, দাম, মালিকের ঠিকানা, উক্ত ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। ক্রেতারা সাতক্ষীরা জেলা অথবা দেশের যে কোন জায়গা হতে অর্ডার করতে পারবেন। প্রচলিত বাজারে না যাওয়ার ফলে মানুষ একদিকে করোনা ভাইরাস হতে রক্ষা পাবে, অন্যদিকে সাতক্ষীরা জেলার কোরবানির পশু জেলার বাইরে বিক্রির সুযোগ তৈরিবিস্তারিত পড়ুন

৭ জুলাই

কলারোয়ায় আরো ৩ জনের করোনা শনাক্ত

দেশব্যাপী কঠোর বিধিনিষেধের প্রথম ৭দিনের শেষ দিনে কলারোয়ায় নতুন ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৭জুলাই) কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৭ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। এদিন করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের শরীফতুল্লাহ গাজীর পুত্র মফিজুল ইসলামবিস্তারিত পড়ুন

বিএনপিতে অস্বস্তি নিয়ে কোনোক্রমে টিকে আছি : মেজর (অব.) হাফিজ

আক্ষেপ প্রকাশ করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ‘অস্বস্তি নিয়ে কোনোক্রমে টিকে আছি বিএনপিতে’। বুধবার (৭ জুলাই) বিকেলে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটি’র উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর জেড ফোর্স গঠন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় এ আক্ষেপ জানান তিনি। জেড ফোর্স নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করায় বক্তব্যের শুরুতেই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে হাফিজউদ্দিন বলেন, ‘আমার কাছে আশ্চর্য লাগে, জিয়াউর রহমানের মৃত্যুর পর জেড ফোর্সের নামও শোনা যায়নি।’ তিনি বলেন,বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি সাড়ে ৩৬০ কোটি টাকা

২০২০-২১ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে ৩৬০ কোটি ৬৮ লাখ টাকা। তবে ঘাটতি হলেও ২০১৯-২০ অর্থবছরের তুলনায় এবার ১৭৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, ‘২০২০-২১ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ১২১ কোটি ৩৬লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ৭৬০ কোটি ৬৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি রয়ে গেছে ৩৬১ কোটি ৬৮ লাখ টাকা। এর আগে গতবিস্তারিত পড়ুন

এ বছরই সারা দেশে উচ্চগতির ইন্টারনেট

চলতি বছরের মধ্যেই সারা দেশে উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে- এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেন, উচ্চগতির ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড সংযোগ চলতি বছরেই পৌঁছে যাবে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে দেশের ৭১টি দ্বীপ এই সংযোগের আওতায় আনা হচ্ছে। বুধবার ঢাকায় এফোরএআই আয়োজিত ব্রডব্যান্ড পলিসি ২০২১ (প্রস্তাবিত) রিভিসান শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাওর ও দুর্গম চরসহ দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজবিস্তারিত পড়ুন