সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিতে অস্বস্তি নিয়ে কোনোক্রমে টিকে আছি : মেজর (অব.) হাফিজ

আক্ষেপ প্রকাশ করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ‘অস্বস্তি নিয়ে কোনোক্রমে টিকে আছি বিএনপিতে’।

বুধবার (৭ জুলাই) বিকেলে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটি’র উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর জেড ফোর্স গঠন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় এ আক্ষেপ জানান তিনি।

জেড ফোর্স নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করায় বক্তব্যের শুরুতেই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে হাফিজউদ্দিন বলেন, ‘আমার কাছে আশ্চর্য লাগে, জিয়াউর রহমানের মৃত্যুর পর জেড ফোর্সের নামও শোনা যায়নি।’

তিনি বলেন, ‘সম্ভবত আমরা ক্ষমতায় থাকলে জীবিত নেতাদের স্তুতি-গানেই ব্যস্ত থাকি। শহীদের সম্পর্কে চিন্তা ভাবনার কোনো সময় থাকে না।’

মেজর (অব) হাফিজ বলেন, ‘জিয়াউর রহমানকে সবাই একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জানেন। কিন্তু তিনি যে কতোটা কুশলী সমরনায়ক ছিলেন, মুক্তিযুদ্ধে তার কতোটা তেজোদ্বীপ্ত ভূমিকা ছিল তা জানার সুযোগ হয়নি। কারণ ক্রমাগত ইতিহাস বিকৃত হয়েছে।’

হাফিজউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন, ‘জেড ফোর্সের সমর নায়কদের মধ্যে ৪জন বিএনপিতে ছিলেন। একজন কর্নেল আকবর হোসেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অন্যদিকে অপর দুজন কর্নেল অলি ও মেজর শমসের মুবিন অন্য দলে চলে গিয়েছেন, আমি একমাত্র কোনোক্রমে অনেক অস্বস্তি নিয়ে কোনোক্রমে টিকে আছি।’

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত ১২ বছর যারা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে আছে, শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে জনগণকে ও এই প্রজন্মকে বিভ্রান্ত করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগ, তাদের সাহসিকতাকে আমরা বার বার শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং তাদের সেই প্রেরণা নিয়ে আমরা একটি সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্বনির্ভর, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়তে চাই- এটাই হোক আমাদের শপথ।’

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বীর উত্তমের সভাপতিত্বে ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত কর্নেল জয়নাল আবেদীনের সঞ্চালনায় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী