সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি সাড়ে ৩৬০ কোটি টাকা

২০২০-২১ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে ৩৬০ কোটি ৬৮ লাখ টাকা।
তবে ঘাটতি হলেও ২০১৯-২০ অর্থবছরের তুলনায় এবার ১৭৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, ‘২০২০-২১ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ১২১ কোটি ৩৬লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে ৭৬০ কোটি ৬৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি রয়ে গেছে ৩৬১ কোটি ৬৮ লাখ টাকা। এর আগে গত ২০১৯-২০ অর্থবছরের ৫৮৩ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। সে অনুযায়ী চলতি অর্থবছর ১৭৭ কোটি টাকা বেশি আদায় হয়েছে।’

তিনি আরও জানান, ‘চলমান করোনায় বন্দরে আমদারি রফতানি কিছুটা কমেছে। এছাড়া বর্তমান কঠোর বিধিনিষেধে সকাল ৮ থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্দরের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালু রাখা হয়েছে।’

ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান রাজস্ব ঘাটতির বিষয়ে বলেন, ‘গত বছর থেকে সারাদেশে বিভিন্ন সময় লকডাউন চলছে। এ সময় বাজার, দোকান বন্ধ থাকে। ফলে পণ্যর চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরা অনেক পণ্য কম আমদানি করেছেন।’

তিনি আরও বলেন, ‘দেশের অন্যসব বন্দরে ব্যবসায়ীদের পণ্য আমদানিতে কিছুটা ছাড় দেয়া হয়। কিন্তু ভোমরা বন্দরে পণ্য আমদানিতে কোনো ছাড় নেই। ব্যবসায়ীরা অন্য বন্দরে সুযোগ সুবিধা পাচ্ছে বিধায় সেই বন্দর দিয়ে আমদানি করে। ভোমরা বন্দরে সুযোগ-সুবিধা কম থাকার কারণে রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে।’

ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ‘পার্শ্ববর্তী বেনাপোল বন্দরসহ দেশের অন্য সব স্থল বন্দরে পণ্য আমদানিতে যে সুযোগ-সুবিধা রয়েছে ভোমরা বন্দরে তা নেই। ব্যবসায়ীরা বাধ্য হয়ে অন্যবন্দর দিয়ে আমদানি বাড়িয়েছে। আমদানি কমেছে ভোমরা বন্দরে। ফলে রাজস্ব আদায় কমেছে।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক