মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় এক মাসে করোনার হার সর্বনিম্ন ।। উপসর্গে ৫ জনের মৃত্যু

সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে কঠোর ভাবে পালন হচ্ছে লকডাউন। নেই মানুষের সমাগম। বন্ধ রয়েছে শপিংমল সহ দোকানপাট। মোড়ে মোড়ে রয়েছে প্রশাসনের কড়া নজরদারী। স্থানীয় প্রশাসনের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী। এদিকে সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৬৪ জনের শরীরে নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ১৭.৬৯ শতাংশ। যা গত একমাসের মধ্যে সর্বনিন্ম সংক্রমন হার। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫শবিস্তারিত পড়ুন

তালায় লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন

লকডাউনের ৩য় দিনে সাতক্ষীরার তালায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট, জনপ্রতিনিধি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। উপজেলার ১২ টি ইউনিয়নে টহল দিচ্ছে সেনাবাহিনী। শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় তালা উপ-শহরে শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যদের। এ সময় তালা বাজারের তিনরাস্তা মোড়ে কঠোর লকডাউন নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন শেখ শামস জুবায়ের, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ জব্বার গাজী নামে এক হরিণ শিকারীকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা। শনিবার (৩ জুলাই) ভোররাতে সুন্দরবনে ধলের খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস, দা ও টর্চ লাইট জব্দ করে বন বিভাগের সদস্যরা। আটক জব্বার গাজী শ্যামনগর উপজেলার মরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে। সাতক্ষীরা রেঞ্জর সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন,বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে “মানুষের তরে আমরা” সংগঠনের অক্সিজেন ব্যাংক উদ্বোধন

কালিগঞ্জে “মানুষের তরে আমরা” সংগঠনের অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” সংগঠনের উদ্যোগে অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন হয়। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এমন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ.ফ. ম. রুহুল হক এর ছেলে প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাংবাদিক মাস্টার লালটু’র নানী আর নেই

কলারোয়ার সিনিয়র সাংবাদিক মাস্টার শামসুর রহমান লাল্টুর নানী নেছারন বিবি (৯৫) আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বার্ধক্য জনিত রোগে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যা, নাতী- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর আহসাননগর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচবিস্তারিত পড়ুন

২০২০-২১ অর্থ বছরে

বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব আদায় ৪ হাজার ১৪৮কোটি টাকা

বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২০২১ অর্থ বছরে ৬ হাজার ১শ’ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা। যা এবছর রাজস্ব ঘাটতি হয়েছে ১ হাজার ৯৫১.৭৩ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান। এদিকে গত ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫৬৩.৫৯ কোটি টাকা। তার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিলো ২৬৩৫.৭৭ কোটি টাকা। এবং সে বছর রাজস্ব ঘাটতি ছিল ২বিস্তারিত পড়ুন

সরকারি সহযোগিতায় শরীরচর্চা সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান যবিপ্রবির লিমন

কোভিড-১৯ পজিটিভ রোগীদের শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ রাখতে দেশব্যাপী শরীরচর্চা সেবা পৌঁছে দিতে চান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান লিমন। করোনা রোগীদের সুস্থতার জন্য হাসপাতালের ওয়ার্ডে যেয়ে স্বেচ্ছায় বিভিন্ন ধরনের ব্যায়াম শেখাচ্ছেন। লিমন যবিপ্রবির ২০১৮-২০১৯ সেশনের এবং বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থী। করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আক্রান্তরা ঠিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না । লিমনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনায় কর্মহীনদের রান্না করা খাবার দিলো রেড ক্রিসেন্ট ইউনিট

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালক, ছিন্নমুল ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় শনিবার (৩ জুলাই) সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায়বিস্তারিত পড়ুন

দেশে আসলো মডার্নার ১৩ লাখ ডোজ করোনার টিকা

কোভ্যাক্স থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালানে ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এছাড়া চীনের সিনোফার্মের ২০ লাখ টাকাও অল্প সময়ে পৌঁছে যাবে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে এক আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএসসি ৯৩ ব্যাচ ও অতিরিক্ত জেলা প্রশাসক এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন এনডিসি আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। সাতক্ষীরা-৯৩ ফ্রন্ট লাইনার বন্ধুদের মধ্য থেকে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু। এসময় আরো উপস্থিতবিস্তারিত পড়ুন