মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারত যাতায়াতে নতুন নির্দেশনা

ভারতে থেকে পাসপোর্ট যাত্রীরা সপ্তাহে তিনদিন (রবিবার, মঙ্গলবার ও বুধবার) দেশে ফিরতে পারবেন। তবে প্রতিদিনই সরকারের নির্দেশনা মেনে ভারতে যেতে পারবে। ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এ নির্দেশনা শনিবার (৩ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। তিনি বলেন, ‘সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবে। এ তিন দিন হলো রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্রবিস্তারিত পড়ুন

১৫ বছরের সম্পর্কের ইতি টানলেন আমির-কিরণ

১৫ বছরের সম্পর্কে ইতি টানলেন বলিউডের পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও। শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন তারা। যৌথ বিবৃতিতে আমির এবং কিরণ লিখেছেন, ‘বিগত ১৫ বছরে আমরা বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসাই ছিল সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। আমরা দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব।’ আমির এবংবিস্তারিত পড়ুন

পিরোজপুরে স্কুলের জমিতে নিয়ম না মেনে দোকানঘর নির্মাণ!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী নিয়ম ভেঙে ও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই প্রধান শিক্ষককে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জাতীয়করণের লক্ষ্যে স্হাবর – অস্হাবর সম্পদ হস্তান্তর ও অর্থ ব্যয়ের উপর ২৮/০৯/২০১৭ খ্রি. তারিখে নিষেধাজ্ঞা আরোপ করেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়।সূত্রঃ (১) শিক্ষা মন্ত্রনালয়েরবিস্তারিত পড়ুন

টিকা দেয়ার পরে স্কুল খুলে দেবো : প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংসদে নিজের মতামত সরাসরি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। স্কুল বন্ধ এজন্য একটু ক্ষতি হচ্ছে। টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেব। এর আগে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলাম তখনই সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি এমনভাবে ছড়িয়ে পড়লো। আর তার ধাক্কা এসে পড়লো আমাদের মাঝে। এখন তো শিশুদেরও করোনা সংক্রমণ হচ্ছে। লেখাপড়া শিখবেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় করোনা পজিটিভ ব্যক্তির আত্মহত্যা

চিরকুট লিখে কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে করোনা পজিটিভ এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩ জুলাই) সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালাল উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির। তিনি জানান, ‘সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশবিস্তারিত পড়ুন

কমলো সংক্রমণের হার

কলারোয়ায় ২৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৪

বৈশ্বিক মহামারীর কোভিড-১৯ করোনাভাইরাসের দাপটে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ চলমান। এরই মাঝে সপ্তাহের প্রথম দিনে কলারোয়ায় নতুন করে আরো ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনিবার কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের একজের বাড়ি পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা উপজেলায়। এদিন নমুনার বিপরীতে সংক্রমণে হার ১৪ শতাংশ। যা গেলো কয়েকদিনের মধ্যে কম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে

শ্যাম্পু পান করে অসুস্থ্য, গ্রাম্যডাক্তার থেকে গুনিন, অবশেষে মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে রুমানা আক্তার রেখা (১৫) নামে এক কিশোরী শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার জুলফিকার হায়দার ভুট্টোর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন সকাল ১১টার দিকে ওই কিশোরী নিজ বাড়িতে শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে সেটি পান করলে কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তার এর কাছ থেকে চিকিৎসাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কঠোর লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন

কলারোয়ায় কঠোর বাধা নিষেধের তৃতীয় দিন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা মাঠে নেমেছেন। শনিবার (৩ জুলাই) সকাল থেকে পৌর সদরসহ উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারসহ গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে কাজ করেছে একাধিক টহলটিম। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবিরসহ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা টহল কাজে সহায়তা করে লকডাউন বাস্তবায়নবিস্তারিত পড়ুন

শার্শায় যুবকের পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা!

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের রমজান আলী (৫৩) নামের এক ব্যক্তির ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জুলাই) রাত ১০টার দিকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নারিকেলবাড়িয়া-শালতা গ্রামের পার্শ্ববর্তী লিটনের আমবাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে একজন ব্যক্তি মাঠে যাওয়ার পথে রমজান আলীকে অজ্ঞান অবস্থায় আম বাগানের মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজনের খবর দেয়। গ্রামের লোকজন এসে দেখে তার ডান পায়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৪ মাসে করোনা শনাক্ত ৩৯০ জন, মৃত্যু ১০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গত বছর (২০২০) ২৫ মার্চ থেকে চলতি বছরের জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত মোট ১৪ মাসে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯০ জন এবং করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০ জন। প্রথম ধাপে মারা গেছেন ৪জন ও দ্বিতীয় ধাপে মারা গেছেন ৬ জন। এছাড়া করোনা উপসর্গে মৃত্যু হয়েছে আরো অনেকের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান তথ্য নিশ্চত করে জানান, ‘দ্বিতীয় ধাপের ৬ জন করোনা পজিটিভ নিয়ে মারাবিস্তারিত পড়ুন