মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিধিনিষেধের চতুর্থ দিন

সড়কে বেড়েছে যানবাহন, চেকপোস্টে জট

সাতদিনের বিধিনিষেধে আগের তিনদিন রাজধানীর সড়কে মানুষের সংখ্যা কম হলেও চতুর্থ দিন সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া নগরবাসীর চলাচলও। কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে। রবিবার (৪ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এ চিত্র দেখা গেছে। ২০০ মিটার থেকে শুরু করে কোনো কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারিও দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়েছে আগের চেয়ে বেশি।বিস্তারিত পড়ুন

করোনাকালে বিএনপি জনগণের পাশে দাঁড়ায়নি : তথ্যমন্ত্রী

করোনাকালে বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।’ রোববার (৪ জুলাই) সকালে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

ভারতে কমছে মৃত্যু-শনাক্ত, তৃতীয় ঢেউয়ের শঙ্কা

পার্শ্ববর্তী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭১ জনের। এ সময়ে মারা গেছেন ৯৫৫ জন। খবর এনডিটিভি। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫ জন। আশার দিক হলো ভারতে টানা ২৭ দিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে। যেখানে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। বিশ্ববিস্তারিত পড়ুন

বাগআঁচড়ার মহিষাকুড়ায় নির্মাণাধীন মসজিদে সহযোগিতার আবেদন

দুনিয়ায় আল্লাহর মনোনীত কিছু ঘর আছে, যেখানে বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত হয়; আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সেখানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। সেটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। এমন একটি শ্রেষ্ঠ স্থান মসজিদ শার্শার বাগআঁচড়া মহিষাকুড়া পশ্চিম পাড়ায় নির্মান কাজ শুরু হয়েছে। মসজিদ কমিটির সভাপতি লিয়াকত আলী মোল্লা জানান, দীর্ঘ এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামাজ পড়তে যেতেবিস্তারিত পড়ুন

রেকর্ডময় দিন মেসির

একেকটা ম্যাচ খেলতে নামেন, একের পর এক রেকর্ড জমা হয় লিওনেল মেসির নামের পাশে। এবারের কোপা আমেরিকারতেই গড়েছেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। দেশটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তো তার দখলে অনেক বছর আগে থেকেই। এবার তিনি পৌঁছে গেলেন আরও একটি রেকর্ডের কাছাকাছি। লাতিন আমেরিকা অঞ্চলের জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলদাতা হওয়া থেকে ক্ষুদে জাদুকর আর কেবল ১ গোল দূরে। জাতীয় দলের জার্সিতে এই মহাদেশের সর্বোচ্চ গোলদাতা পেলে। তার গোল ৭৭টি।বিস্তারিত পড়ুন

কোপা আমেরিকা কাপ: মেসির জাদুতে সেমিতে আর্জেন্টিনা

এক লিওনেল মেসি ছাড়া নাকি আর্জেন্টিনা দলে কিচ্ছু নেই। আর্জেন্টিনার সমালোচকরা বলেন এমন কথা। কথাটা যে একেবারে ভিত্তিহীন তাও কিন্তু না। ইকুয়েডরকে আর্জেন্টিনা হারালো ৩ গোলে, সবগুলোতেই অবদান ওই এক মেসির। প্রথমার্ধ্বে ডি পলকে দিয়ে গোল করিয়েছেন। পাস দিয়েছিলেন নিকো গঞ্জালেসকে। তাকে ঠেকাতে ছুটে আসেন ইকুয়েডর গোলকিপার। বল চলে যায় মেসির পায়ে। চাইলে নিজেই শট নিতে পারতেন। ফাঁকায় দাঁড়ানো দি পলের দিকে বলটা বাড়িয়ে দিলেন ক্ষুদে জাদুকর। ঠান্ডা মাথায় জালে জড়ানবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা-শরম আছে বলে মনে হয় না : মির্জা ফখরুল

স্বাস্থ্যমন্ত্রীর ‘লজ্জা-শরম’ বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি। রবিবার (৪ জুলাই) জাতীয়তাবাদী দল সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গণমাধ্যমের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘এই যে স্বাস্থ্যমন্ত্রী কী নির্লজ্জ একজন ব্যক্তিবিস্তারিত পড়ুন

ফিলিপাইনে ৮৫ জন যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পার্বত্য শহর পটিকুলের বাংকাল গ্রামে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়েতে নামতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। রবিবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানান, উদ্ধারবিস্তারিত পড়ুন

‘দেশের সঙ্কটে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে’

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘দেশের সকল সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না। আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও দল সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’ ‘ডাক্তারের কাছে রোগীবিস্তারিত পড়ুন

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ: ঘটনাস্থল থেকে বের হচ্ছে গ্যাস

রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিস্ফোরণের ঘটনার আট দিন পর বিস্ফোরণের ঘটনাস্থল থেকে মিথেন গ্যাস বের হচ্ছে। রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পান রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা। পরে তৎক্ষণাৎ পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘সকাল ৯টা ৩৮ মিনিটে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন