শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেশের সঙ্কটে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে’

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘দেশের সকল সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না। আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও দল সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই শ্লোগানে শরীয়তপুরের নড়িয়া উপজেলা-সখিপুর থানায় উপমন্ত্রীর নিজস্ব অর্থায়নে গঠিত ভ্রাম্যমাণ মেডিকেল টিমের তৃতীয় পর্যায়ে রবিবার নড়িয়ার চামটা ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শামীম এসব কথা বলেন।

চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ীর সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আবু বকর, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাওলাদার, ছাত্রলীগ নেতা কবির বেপারী ও রফিক খান প্রমুখ।

উপমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার নির্দেশে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনগুলো বর্তমানে কৃষকের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এই মহামারি করোনার মধ্যেও দেশের সকল উন্নয়ন কাজ এগিয়ে চলছে।

তিনি করোনাকালীন গত এক বছরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছেন। অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও বস্ত্র পৌঁছে দিচ্ছেন। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও স্বাস্থ্যবিধি মেনে দূর্বার গতিতে এগিয়ে চলছে।

এছাড়াও উপমন্ত্রী শরীয়তপুরের সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীয়ের উদ্যোগে গঠিত এই ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গত বছর করোনা মহামারীর প্রথম থেকে নড়িয়া-সখিপুরের বিভিন্ন ইউনিয়ন ও বাজারে বাজারে ঘুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আছে। ওই টিমের পক্ষ থেকে ঔষধ ও নগদ অর্থও প্রদান করা হচ্ছে। এই দুইজন পুরুষ চিকিৎসক ও এক মহিলা চিকিৎসক এবং দুই জন স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়াও মেডিক্যাল টিমের হটলাইন নম্বরে ফোন করলেই রোগীর কাছে ছুটে যাচ্ছে তারা। একারণে স্থানীয়রা উপমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও এই টিম ব্যাপক প্রশংসিত হচ্ছে তাদের মানবিক কর্মকাণ্ডের জন্য।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী