Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার চন্দনপুরে অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের টাকা বিতরণ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে করোনার প্রেক্ষিতে কর্মহীন ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা হিসেবে ইউনিয়নের ৫৫০ জন ব্যক্তির মাঝে জনপ্রতি ৫’শ টাকা করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুন) পলাশপোলের চৌধুরী মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ। এসময় তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে অনলাইন প্লাটফর্মের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদেরও স্বাস্থ্যবিধি মেনে সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের নানাবিস্তারিত পড়ুন
লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিধুস্রবা মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। সভায় লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ২০২০-২০২১ সালের আর্থিক ব্যয় অনুমোদন করা হয় এবং ২০২১-২০২২ সালের বাজেট উপস্থাপন করা হয়। এছাড়া লিডার্স এর আগামী অর্থবছরের কর্মপরিকল্পনায় দুটিবিস্তারিত পড়ুন
যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেফতার

বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। বুধবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।
লকডাউনে যা করা যাবে, যা যাবে না

করোনা ভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত নিম্নোক্ত বিধিনিষেধ আরোপ করা হলো- ১. সব সরকারি,বিস্তারিত পড়ুন
সারাদেশে ৭ দিনের নতুন বিধিনিষেধ, মাঠে থাকছে সেনাবাহিনী

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারাদেশে সাত দিনের বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। এসময় মাঠে থাকবে সেনাবাহিনী। বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বিধিনিষেধ চলাকালে সারাদেশে সকল সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত অফিস বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে গণপরিবহন-শপিংমল। তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্পকারখানা। এতে আরও বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনা-বিজিবি-পুলিশ-র্যাব ওবিস্তারিত পড়ুন
লকডাউনে বন্ধ যন্ত্রচালিত সব যান

বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই সময়ে সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প-কারখানা।
সাতক্ষীরায় একদিনে করোনায় ও উপসর্গে ১০ জনের মৃত্যু

সাতক্ষীরায় ৪র্থ দফার সাত দিনের লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে। এদিকে সাতক্ষীরায় সংক্রমণ হার কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৬২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৩০.৮৬ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩শ ৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪শ ৮৫ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভবিস্তারিত পড়ুন
যবিপ্রবির নীল দলের নতুন নেতৃত্বে আহ্বায়ক ড. ইকবাল, সদস্য সচিব ডা. ফিরোজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীল দলের (মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দ) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নীল দলের নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবীর। যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে গত ২৯ জুন অনুষ্ঠিত নীল দলের সাধারণ সভায় কমিটিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে বাড়িতে মাদক বিক্রির সময় ৬ শ’২৫ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট মকবুল গাজী (৬০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের জমির উদ্দিন গাজীর ছেলে ও মকবুলের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আশীষ ঘোষ ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে তার বসত বাড়ি তল্লাশি করে গাঁজা বিক্রির সময়বিস্তারিত পড়ুন

