Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৪ ঘন্টায়
যবিপ্রবির ল্যাবে ২০৫ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩০ জুন ২০২১ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৫০৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৫০৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের করোনা পজিটিভ এবং ৩০০ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলারগুলোর সিভিল সার্জনবিস্তারিত পড়ুন
কথা সাহিত্যক ডা. আবুল হুসাইন জাহাঙ্গীর-এর ইন্তেকাল

“এই ভয়ঙ্কর সুন্দর পৃথিবী, বাংলার চির অপরূপ শোভা, রূপসী রাত, সোনালী দিন, এই গ্রাম এই সব মানুষ আমি আর দেখবোনা, আমার হৃদপিণ্ডের শিরা, উপশিরা চর্বির পলি জমে বাংলাদেশের ২৭০টি নদ-নদীর মত মরণ দশা শুরু হয়েছে। ক্ষীণ-শ্রোতা রক্তবাহী নালী গুলি বন্ধ হলেই আমার মরণযাত্রা। শুনব না আযান ধ্বনী নিত্য ভোরে। আচমকা পথ ভুলে বাইবনা জীবণ তরী হৃদয় কূলে কূলে। গাইবনা শব্দ বাক্য গান – বেহায়া এই মন কে শূণ্যে উড়াল দিয়ে এইবিস্তারিত পড়ুন
বিএনপি থেকে হঠাৎ পদত্যাগ করলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অব. মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। দলের মহাসচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে কর্নেল অব. মো. শাহাজাহান লেখেন, ‘আমি মো. শাহজাহান মিয়া বিএনপির ২০১৬ সালের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমি ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসন থেকে ধানেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ৩ যুবক পরপারে

সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় অভিমুখে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দূর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পুষ্পকাটির মফিজুর কারিকরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সজিব হোসেন (২৭), সাতক্ষীরা সদরের বুলারাটি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলেবিস্তারিত পড়ুন
২৯ জুন
কলারোয়ায় আরো ৭ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় নতুন করে আরো ৭ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) ১৯ জনের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট আসে। তাদের মধ্যে কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৬ জনের ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় কলারোয়ার একজনের করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার। এদিন করোনা শনাক্ত ব্যক্তিরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইপিআই টিকা বহনকারীদের রেইনকোট দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

কলারোয়ায় ইপিআই কার্যক্রমের ভ্যাকসিন বহনকারীদের মাঝে রেইনকোট (ওয়াটারপ্রুফ জামা-প্যান্ট) প্রদান করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তিনজন ইপিআই ভ্যাকসিন বহনকারীকে নিজ অর্থায়নের ওই রেইনকোট তুলে দেন ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়া। এসময় স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, এসআই ও খাদ্য পরিদর্শক শফিকুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ডাক্তার জিয়াউরবিস্তারিত পড়ুন
তালায় করোনা উপসর্গে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা তালায় করোনার উপসর্গ নিয়ে শরিফুল (১৫) নামের নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় রহিমাবাদ গ্রামের জ্বর, বুকে ব্যাথা ও শ্বাস কষ্টের কারণে তার করুণ মৃত্যু হয়। শরিফুল তালা সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের আকুববর শেখ এর ছেলে এবং তালা পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। মৃতের স্বজনরা জানান, ‘গত ২৫/২৬ দিন যাবৎ সে জ্বরে ভুগছিল। গত ২দিন আগে বুকে ব্যাথা সহ শ্বাসকষ্ট দেখা দেয়।’ ‘মঙ্গলবার সকালে তালা হাসপাতালে নিয়েবিস্তারিত পড়ুন
কেশবপুরে দুর্ঘটনায় প্রাণ গেলো মটরসাইকেল চালকের

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত তজিমুদ্দিন (৩২) উপজেলার মজিদপুর ইউনিয়নের আটন্টা গ্রামের ইবাদত আলীর ছেলে। কেশবপুর হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘তজিমুদ্দিন সকালে বাড়ি থেকে মটরসাইকেল যোগে মনিরামপুর যাওয়ার পথে মধ্যকুল নামক স্থান তেল পাম্পের পাশে সকাল সন্ধ্যা হোটেলের সামনে পৌছুলে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। সেসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত কেশবপুর উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৪ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় ওই ৪ রোগী সোমবার বিভিন্ন সময়ে মারা যান। তারা সম্প্রতি সেখানে ভর্তি হন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মৃত তারেক গাজীর পুত্র বোরহানউদ্দিন (৬৫), তালা উপজেলার সুজনসাহা গ্রামের শংকর দাশের পুত্র সাবিতা রানী (৪৩), সদর উপজেলার মধ্যকাটিয়া এলাকার মৃত খালেকের পুত্র সালেক (৫৭) ও ব্যাংদাহ গ্রামেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯জুন) সকাল ১১ টায় কলেজের সামনে পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক তকি তাজওয়ার, সাবেক সহ-সম্পাদক মহিবুল ইসলাম লিখন, সাবেক কার্যকরী সদস্য রাতুল বাইনসহ বিভিন্ন বর্ষের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণকালে সামেক ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ জানান, করোনা ভাইরাস আক্রমণেরবিস্তারিত পড়ুন

