মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনা

কলারোয়ায় পথচারীদের মাস্ক দিলো পৌরসভা

করোনা সংক্রমন রোধে কলারোয়া পৌরসভার উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। একই সাথে তারা জনসচেতনতামূলক প্রচারণাও অব্যাহত রেখেছে। সোমবার দেশব্যাপী সীমিত লকডাউন শুরু হলেও সাতক্ষীরা জেলায় চলছে জেলা প্রশাসন ঘোষিত চতুর্থ সপ্তাহের লকডাউন। এদিন সকাল থেকে পৌরসদরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও মাইকিং করে করোনা মোকাবেলায় জনসচেতনতায় সরকারি নির্দেশনা প্রচার করা হয়। এসকল কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হেসেন, ফারহানাবিস্তারিত পড়ুন

২৮ জুন

কলারোয়ায় ৪ মহিলাসহ আরো ৬ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় ৪ জন মহিলাসহ নতুন করে আরো ৬ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৮ জুন) হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের সেলিনা খাতুন (৩০), কয়লা গ্রামের রেহানা খাতুন (৪৫), পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের সাইদুর রহমানের পুত্র রুবেলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে বাজার, মসজিদ ও মন্দিরে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে, কেঁড়াগাছি সমাজকল্যাণ পরিষদ ও প্রিমিয়ার ছাত্রসংঘের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সমগ্র ইউনিয়নে সচেতনামূলক মাইকিং করা হয়েছে। কেঁড়াগাছির কৃতি সন্তান ও খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের অর্থায়নে ওই সামগ্রি বিতরণ করা হয়। সেসময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজেরবিস্তারিত পড়ুন

কেশবপুরে লকডাউন অমান্য করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনের নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিষ্ঠান খোলা রাখা ও শ্রমিকদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করানোর অপরাধে কেশবপুর শহরের স্যানিটারি ব্যবসায়ী ইনতাজ আলীকে ১০ হাজার,বিস্তারিত পড়ুন

হাইকোর্টের আদেশ বাতিল, এনটিআরসিএ’র নিয়মেই নিয়োগ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী দুই হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর ফলে আইন অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ দিতে পারবে তারা। সোমবার (২৮ জুন) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর এ আদেশ দেওয়া হয়। গত ১৩ জুন ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২বিস্তারিত পড়ুন

কেশবপুরে এমপি’র পক্ষে ৩১ প্রতিষ্ঠানে ৩০ লক্ষ টাকা প্রদান

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সংস্তারের জন্য সোমবার দুপুরে ৩১টি প্রতিষ্ঠানকে বিশেষ বরাদ্দের ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৪র্থ পর্যায়ে ওই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ সংস্কারের লক্ষে বিশেষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট

‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ মো. আল-ফেরদাউস আলফা, ডালিম কুমার ঘরামী, ওবায়দুর রহমান লাল্টু, মীরবিস্তারিত পড়ুন

যবিপ্রবির জিনোম সেন্টারকে মাস্ক দিলো মৈত্রী মানবিক সহায়ক কমিটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সুক্ষ্ম জীবাণু প্রতিরোধী ৩০০টি উন্নত মানের কেএন-৯৫ মাস্ক প্রদান করেছে যশোরের ‘মৈত্রী মানবিক সহায়ক কমিটি’। সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের হাতে এ মাস্ক তুলে দেন মৈত্রী মানবিক সহায়ক কমিটির নেতৃবৃন্দ। যবিপ্রবির জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক প্রদান করায় মৈত্রী মানবিক সহায়ক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ৪শ’ গ্রাম গাঁজাসহ শামীম হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত আসামি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক হাসানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আটককৃত আসামির বাড়ি থেকে ৪শ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।’ ‘গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৮ জুন)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের এক জরুরী সভা সংগঠনের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১১ টায় শহরের পলাশপোলের চৌধুরী মার্কেটস্থ সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সেলিম হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গাজী ফারহাদ, কোষাধ্যাক্ষ শেখ রিজাউল ইসলাম (বাবলু), নির্বাহী সদস্য মো. আজিজুল ইসলাম (ইমরান), ইছাহাক আলী। এছাড়াও মোবাইল কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সহ-সভাপতিবিস্তারিত পড়ুন