মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় পিডিবিএফ’র ঋণে উপকৃত হাজারো পরিবার

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) থেকে ঋণ নিয়ে ৩হাজার পরিবার উপকৃত ও স্বাবলম্বী হয়েছে। উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা সাইফুল আলম জানান, ‘কলারোয়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৩৩টি সমিতি রয়েছে। এই সমিতির ৫হাজার সদস্যকে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে বিভিন্ন মেয়াদে ৫ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে। অসহায় গরিব মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে হাস-মুরগী, গরু-ছালগ, ধান-চাল, মাছ চাষ ও সেলাই মেশিনে কাজ করে ৩হাজার পরিবার স্বাবলম্বী হয়েছে।’বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায়

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩০, শনাক্তে রেকর্ড

খুলনা বিভাগে করোনাভাইরাসের প্রকোপ কোনোভাবেই কমছে না। অদৃশ্য এই ভাইরাসে দিন দিন শনাক্ত আর মৃত্যুর রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা হয়েছে। এদিকে সোমবার (২৮ জুন) পর্যন্ত খুলনায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা ডা. সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকরা বলছেন,বিস্তারিত পড়ুন

চীন থেকে কেনা সিনোফার্মের টিকা আসতে পারে জুলাইয়ে

আগামী মাস অর্থাৎ জুলাইয়ের শুরুতেই চীন থেকে কেনা সিনোফার্মের টিকার প্রথম চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সেই সঙ্গে দেশে প্রবাসী কর্মীদের ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা। সোমবার (২৮ জুন) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী মাসের শুরুতে চীন থেকে কেনা সিনোফার্মের টিকার প্রথম চালান আসতে পারে। চলতি বছরের মার্চে চীনের সিনোফার্মের দেড় কোটি এবং রাশিয়ার স্পুটনিক-ভিরবিস্তারিত পড়ুন

মগবাজারে বিস্ফোরণে নাশকতার আলামত পাওয়া যায়নি: আইজিপি

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের নিচতলার শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদফতর। সোমবার (২৮ জুন) পরিদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিস্ফোরক পরিদফতর জানায়, শুধুমাত্র গ্যাস লিকেজ থেকে এতো ভয়াবহ বিস্ফোরণ ঘটা অস্বাভাবিক। ওই ভবনের নিচতলার শর্মাহাউজে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। মগবাজারে বিস্ফোরণে নাশকতার আলামত পাওয়া যায়নি: আইজিপি সোমবার (২৮ জুন) সকালে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, রাজধানীর মগবাজার ওয়ারলেসবিস্তারিত পড়ুন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়।’ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সাথে মতবিনিময়কালে সাংবাদিকবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, ‘বিএনপির এ ধরনের বক্তব্য কৌতুকের মতো শোনায়। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো রাজনীতি করবেনবিস্তারিত পড়ুন

ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

লকডাউনের মধ্যে সোমবারও (২৮ জুন) দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় অব্যাহত রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় একমাত্র ফেরিতে যাত্রী পার হচ্ছে। প্রায় একই চিত্র পাটুরিয়া-দৌলদিয়া ঘাটেও। এর আগে রবিবারও (২৭ জুন) শিমুলিয়া ঘাটে ছিলো উপচেপড়া ভিড়। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

ঋণ পরিশোধের সীমা বাড়লো আরো দুই মাস

খেলাপি ঋণের ক্ষেত্রে আরও এক দফা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই দফায় ঋণ পরিশোধের সীমা শর্ত সাপেক্ষে আরও দুই মাস বাড়ানো হয়েছে। চলতি জুন পর্যন্ত যেসব ঋণের কিস্তি বকেয়া থাকবে সেগুলোর কমপক্ষে ২০ শতাংশ আগামী ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ঋণখেলাপি করা যাবে না। এ বিষয়ে রবিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎবিস্তারিত পড়ুন

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

দেশে মানুষের গড় আয়ু ২০২০ সালে দশমিক দুই বছর বেড়ে ৭২ দশমিক আট বছরে দাঁড়িয়েছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এদিন সকালে বিবিএস কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেন। পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে পুরুষের গড় আয়ুবিস্তারিত পড়ুন

সাঈদ খোকনসহ তার পরিবারের আট ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৭ জুন) এ আদেশ দেন। সোমবার (২৮) দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ৮টি ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ৩টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটিবিস্তারিত পড়ুন

লকডাউনেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে

মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে দেশব্যাপী শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। আগামী ১ জুলাই থেকে চলবে সর্বাত্মক লকডাউন। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান। রবিবার দেশীয় এক ইংরেজি দৈনিককে তিনি জানান, লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চললেও অভ্যন্তরীণ রুটে চলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা চলছে। সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রাখার ব্যাপারে জোরবিস্তারিত পড়ুন