মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে এ্যারোনটিকাল ইন্সটিটিউটের সমঝোতা চুক্তি

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে এ্যারোনটিকাল ইন্সটিটিউট অব বাংলাদেশ এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। ডিজিটালাইজেশন, প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে এ্যারোনটিকাল ইন্সটিটিউট অব বাংলাদেশ। সোমবার (২৮ জুন ২০২১) এয়ারপোর্ট সংলগ্ন আশকোনায় নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও টেক্সটাইল বিভাগেরবিস্তারিত পড়ুন

শুরু সীমিত পরিসরের ‌‘লকডাউন’, রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে দেশজুড়ে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। এই সময় থেকে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। অফিস যাতায়ত ও জরুরি প্রয়োজনে মানুষ ব্যবহার করছে ব্যক্তিগত যানবাহন। একই সঙ্গে ব্যবহৃত হচ্ছে অফিসের ব্যবস্থাপনায় পরিবহন। ফলে গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ। সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে

সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে। সকাল ৯ টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৫ দশমিকবিস্তারিত পড়ুন

ক্ষুধা নিবারণ ও পুষ্টি নিশ্চিতকল্পে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : খাদ্যমন্ত্রী

জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানে সরকার নিরলস কাজ করছে সরকার। করোনাকালে ৪২ লাখ প্রান্তিক মানুষের কাছে স্বল্পমূল্যে খাবার পৌছে দেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের মানুষের ক্ষুধা নিবারণ ও পুষ্টি নিশ্চিতকল্পে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‌‘জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি ২০২০ পরিকল্পনার জাতীয় পর্যায়ের পর্যালোচনা ও ভ্যালিডেশন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্রবিস্তারিত পড়ুন

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে নিহত ৭, ভবন ধস

রাজধানী ঢাকার মগবাজার ওয়ারলেস গেইটে বিকট এক বিস্ফোরণে ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ, আহত হয়েছে অনেকে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকাটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানায়। তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দের পর ওই এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে তিনতলা একটি ভবন ধসে পড়ে; তার আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসওবিস্তারিত পড়ুন

২৭ জুন

কলারোয়ায় নতুন আরো ১৬ জনের করোনা শনাক্ত

কলারোয়ায় নতুন আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৭ জুন) করোনার নমুনা পরীক্ষার পর তাদের পজেটিভ রিপোর্ট জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার জানান, ‘এদিন কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় কলারোয়ার ৩জনের করোনা করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। অপরদিকে,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শিমুল হোসেন (৩৬)। সে কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে। রোববার বেলা ১টার দিকে কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের জনৈক আব্দুল গনি ভুট্টুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে উক্ত মাদক ও আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে, র্যাব পৃথক অভিযান চালিয়ে শ্যামনগরে একজন পলাতক আসামিবিস্তারিত পড়ুন

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থানে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে প্রাইভেটকারটি শার্শার দিকে আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে। যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বেনাপোলগামী প্রাইভেটকার ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায়বিস্তারিত পড়ুন

তালায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমানউল্লাহ মালী (১৭) নামের এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর ছেলে এবং বালিয়াদহ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, ‘ফলেয়া এলাকায় ড্রাগন ফলের বাগানের চাষাবাদ ও কর্মচারীর কাজ করতো মো. আমানুল্লাহ। রবিবার দুপুরে সেখানে বিদ্যুতের সাইড লাইনে কাজবিস্তারিত পড়ুন

‘আমরা ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই’

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ জুন) বেলা ১১টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে এলাকার জনসাধারণ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরুণ-তরুণী অংশ নেন। গাবুরার বাসিন্দা শেখ আবু হাসানের সঞ্চালনায় ও খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্যবিস্তারিত পড়ুন