Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আরো ১৩ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা জেলাব্যাপী টানা চতুর্থ সপ্তাহের প্রথম দিনের লকডাউন চলছে। এদিন কলারোয়ায় আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) গোলাম সরোয়ার। তিনি জানান, ‘এদিন কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩০জনের নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৭ভাগ। আর অপর দুই জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউনে তৎপর জনপ্রতিনিধি ও প্রশাসন

কলারোয়া উপজেলা পরিষদ, পৌর সভা ও প্রশাসনের কর্মকর্তাগণ কঠোর অবস্থানে থেকে চতুর্থ সপ্তাহ লকডাউনের ১ম দিন অতিবাহিত করেছেন। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সাথে সাথে পুলিশ প্রশাসন ছিলো তৎপর। শনিবার (২৬ জুন) সকাল থেকে কলারোয়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন ও টহলে ছিলো। উপজেলা ব্যাপি কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি)বিস্তারিত পড়ুন
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ এর সমাপনী অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ এর জাতীয় পর্যায়ের সমাপনী শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যোগদান করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, অতিরিক্তবিস্তারিত পড়ুন
পড়ুন আরো খবর..
কেশবপুরে লকডাউন না মেনে দোকান খোলা, ৮ব্যক্তিকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় শনিবার দুপুরে ৮ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে ৭ ব্যাবসায়ীকে ৭ হাজার টাকা এবং নোংরা পরিবেশে হোটেল পরিচালনা করায় ১ ব্যাবসায়ীকে ৫ হাজার টাকাবিস্তারিত পড়ুন
করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনের কাজে সাতক্ষীরা স্বেচ্ছাসেবকলীগ

করোনাভাইরাস মহামারীর সবচেয়ে মন খারাপ করা দৃশ্যটি হল মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা। সংকটকালীন এ পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সার্বিক দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের মরদেহ দাফন/সৎকার টিমের সহযোগিতায় স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা সবার আগেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১২ টা ৫৬ মিনিটে জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ফুল দিয়ে বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকার সময় বাংলাদেশ সেনাবাহিনীর চার্জিং ৯ই বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনিরের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে বেজে ওঠে করুনবিস্তারিত পড়ুন
ডা. জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দিলেন ছাত্রদল নেতা

জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বক্তব্য দেয়ার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে হুমকি দিয়েছেন ছাত্রদলের এক সহ.সভাপতি। বিএনপির শরিক জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিয়ে ‘উল্টাপাল্টা’ বক্তব্য রাখেন অভিযোগ করে ওই নেতা বলেন, ‘আপনি আমাদের নেতাদের নিয়ে কখনো কথা বলবেন না। যদি বলেন, পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।’ শনিবার (২৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা চলাকালে এই হুমকি দেন ছাত্রদলের নেতারা। সভাটির আয়োজনবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের আহবান ১ হাজার ৫৫৭ সাংবাদিকের

বিদেশে উন্নত চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন দেশের ১ হাজার ৫৫৭ জন সাংবাদিক। একইসঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়ার দাবিও জানান তারা। শনিবার (২৬ জুন) এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে তার চিকিৎসা নিয়ে কখনও রাজনীতি বাঞ্ছনীয় নয়। সাংবাদিকরা বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখনবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নতুন সেনাপ্রধানের

রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। শনিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। গত বৃহস্পতিবার জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। ওইদিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১০ জুন এক আদেশে বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্টবিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। সেই হিসেবে ৩০জুনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না সেটা প্রায় নিশ্চিত। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে প্রায় দেড় বছর ধরে। এ অবস্থায় আগামি ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও চলমান মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছেবিস্তারিত পড়ুন

