মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দরিদ্র মানুষের কল্যাণে সব সম্পত্তি দান করবেন তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি তার সমুদয় সম্পত্তি জনকল্যাণে বিশেষত দরিদ্র মানুষের কল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘আমি এখন জীবন সায়াহ্নে উপনীত, জীবনের এই পর্যায়ে আমার তেমন কোনো বৈষয়িক চাহিদা নেই। আমি অনেক সম্পদশালী ব্যক্তি নই, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্থাবর-অস্থাবর সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবো।’ এর আগেও তিনি বন্ধু-বান্ধবদের সহযোগিতায় একটি ট্রাস্টের আওতায় জনহিতকরবিস্তারিত পড়ুন

৪০ জেলা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশের ৪০টি জেলা করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশের ৬৪ জেলায় এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে এই ঝুঁকি চিহ্নিত করে বিষয়টি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে দেশে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু—দুটিই বাড়ছে। যার ফলে করোনা সংক্রমণ পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন জেলায় চলছে লকডাউন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এক সপ্তাহেরবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার শতভাগ!

চুয়াডাঙ্গা জেলায় পূর্বের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার শতভাগ। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯ জন, জীবননগরের ১৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মৃত্যুবরণ করেছে।বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার সহায়তা আটকে দিলো মার্কিন সিনেটর

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এক সিনেটর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গত মাসে ১১দিন ব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করেছে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আল জাজিরা জানায়, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা আটকে দেওয়ার মাধ্যমে গাজা উপত্যকায় ভবন, সড়ক ও নিরাপদ পানি সরবরাহবিস্তারিত পড়ুন

হ্যাট্রিক জয়ে ব্রাজিল

রিও ডি জেনেইরোর সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল। টানা দুই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর এবার জিততে পারলো তিতের শিষ্যরা। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কলোম্বিয়াকে এগিয়ে দেন দিয়াজ। পোর্তোর হয়ে খেলা আক্রমণভাগের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় ব্যাক ভলি করে বল জালে জড়িয়ে দেন। এরপর লম্বা সময় ব্যবধান ধরে রাখে কলম্বিয়া। ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে পরিবর্তন আনে ফরমেশনে। ৪-৩-৩ থেকে সরে যায় ৪-৪-২ এ। এভেরতন রিবেইরোর জায়গায়বিস্তারিত পড়ুন

বিশ্বস্ত আর বিপদের বন্ধু হিসেবে সাংবাদিকরাই সেরা

যে কোনো সম্পর্কে আন্তরিক,বিশ্বস্ত এবং বিপদের বন্ধু হিসেবে সাংবাদিকরাই সেরা তাতে বিন্দুমাত্র দ্বীমত নেই। হয়ত অনেকের ধারণা,রক্ষকের কাছে সমস্ত জ্ঞান বিক্রিত৷তবে এটা সত্যি দেশে বাকস্বাধীনতা সোনার হরিণ।অন্য সব পেশায় পেশাজীবিদের বাক-স্বাধীনতা থাকলেও সাংবাদিকদের রয়েছে নানা বাধা নিষেধ এবং জীবনের ঝুঁকি। তবে সমাজে নম্র ভদ্র শান্ত স্বভাবে অন্য কারো মধ্যে কমতি থাকলেও এরা যে কাউকে সম্মান এবং ভালবাসা প্রদানে অনন্য ভূমিকা রাখেন। পারিবারিক থেকে সামাজিক ও দেশের অন্য যে কারো অপেক্ষা দ্বায়িত্বশীলতারবিস্তারিত পড়ুন

শুভকামনায় সাতক্ষীরাবাসীর সহযোগিতা চাইলেন নবাগত ডিসি

পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। বুধবার (২৩ জুন) দুপুরের দিকে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জেলাবাসীর প্রতি শুভকামনা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “আমি মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক, সাতক্ষীরা হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলাম। জেলাবাসীর প্রতি শুভকামনা রইলো।বিস্তারিত পড়ুন

১ ঘণ্টা ৩৭ মিনিট বোট ক্লাবে কী করছিলেন পরীমণি?

ঢাকাই চলচ্চিত্রের গ্লামার নায়িকা পরীমণি। সম্প্রতি আলোচনার শীরোনামে তিনি। তবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়। ধর্ষণচেষ্টাসহ তৎসংশ্লিষ্ট তার দেয়া অভিযোগের দৃশ্যপটে শীরোনামে তিনি। ইতোমধ্যে সেই অভিযোগের তীর যার দিকে সেই ব্যক্তিসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, রয়েছে রিমান্ডে। ঘটে যাওয়া সেই রাতে আসলে কী হয়েছিলো? তার উত্তর খুঁজতে মরিয়া সংশ্লিষ্টরা। রাজধানী উত্তরা লাগোয়া সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে সেই রাতে ১ ঘণ্টা ৩৭ মিনিট অবস্থান করেছিলেন পরীমণি। তার দায়েরকৃত মামলার তদন্ত সংশ্লিষ্টরা একাধিকবিস্তারিত পড়ুন

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় লকডাউনেও সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজী!

তারা সরকারি, আইনশৃংখলা কিংবা বিআরটিএ এর কোন আধিকারিক নন। সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও না। তবে তারা কোন আইনের তোয়াক্কা করেন না। রাস্তায় পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চালাতে গেলে তাদের টাকা দিতে হবে। নিজের পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন ইউনিয়নের নামে তোলেন সেই টাকা। উত্তোলিত টাকা কোন খাতে খরচ হয় সেটাও জানেন না। তবু চাঁদা উত্তোলনই তাদের পেশা-নেশা। চাঁদাবাজীর পাশাপাশি লাঠি হাতে প্রকাশ্যে রাস্তায় দেখা যায় ওই সকল ব্যক্তিদের। তারাই যানবাহনের রুট ঠিক করে দেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আরো ৫জনের করোনা শনাক্ত

কলারোয়ায় আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৩ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করা নমুনা পরীক্ষা থেকে এ রিপোর্ট জানা গেছে। এদিন কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ হয়। আর অপর একজনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন