Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে আরো ৫জন করোনায় আক্রান্ত

যশোরের কেশবপুরে আরো ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৬ জনের নমুনা পরীক্ষায় উক্ত ৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার ২৬ নমুনা পরীক্ষায় ফলাফল এসেছে। তার মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে আরো ৮ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গের আরো ৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মনির উদ্দীন (৫৫) বুধবার বিকালে মারা যান। তিনি সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মৃত মোন্তাজ উদ্দীনের পুত্র। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে। অপরদিকে,বিস্তারিত পড়ুন
ঢাকা-১৪: আ.লীগ প্রার্থী আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টি’র মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর বাণী
২৩ জুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক। ওই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকীর দল আওয়ামীলীগ। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেওবিস্তারিত পড়ুন
রাজধানীর খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার পানির ট্যাংকে দুর্ঘটনার শঙ্কা

রাজধানীর খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারে ৯, ১০, ১১ নং ভবন এলাকার পানির ট্যাংকটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। প্রতিষ্ঠার ৩৫ বছরেও এখনো কোনো প্রকার সংস্কার কাজ হয়নি। ট্যাংকটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ফাটলের পথ ধরে প্রতিদিন এ ট্যাংক থেকে ঝরে পড়ছে হাজার হাজার লিটার পানি, যা সরকারের পানি সরবরাহের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে ওঠেছে। যে কোনো সময় ট্যাংকটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন কলোনীতে বসবাসকারীরা। অধিবাসীদের সাথে কথাবিস্তারিত পড়ুন
বোট ক্লাবে সেই রাতে পরীমনি-নাসিরের এক ভিডিও প্রকাশ

বোট ক্লাবে সেই রাতে ক্লাবটির সাবেক সদস্য গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে চলচ্চিত্র নায়িকা পরীমনির একটি ভিডিও প্রকাশ হয়েছে। ৯ জুন মধ্যরাতে ক্লাবের ভেতরে পরীমনির সঙ্গে কী ঘটেছিল, নতুন ১০ সেকেন্ডের ওই ভিডিও থেকে কিছুটা ধারণা পাওয়া গেছে। ওই ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীও পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই ভিডিটির ক্লিপস প্রকাশ করেছে। তবে কে ওই ভিডিওটি প্রকাশ করেছে বা এর সত্যতা যাচাই করা যায়নি। এতে দেখা গেছে, পরীমনি ক্লাবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় করোনার নমুনা পরীক্ষায় মানুষের অনীহা, সংক্রমণের হার বৃদ্ধি

সাতক্ষীরার কলারোয়া দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের একটি সীমান্ত উপজেলা। এ উপজেলার ১৭ কিলোমিটার ভারতীয় সীমান্ত। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ উপজেলায় করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আর এভাইরাস বাড়ার একটিমাত্র কারণ হলো করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী লোকজন কিছু অস্বাধু ব্যক্তিদের সহায়তায় ভারত থেকে অবৈধভাবে প্রায় রাতে বাংলাদেশে প্রবেশ করছে। ইতোমধ্যে সীমান্তবর্তী টহলরত বিজিবি সদস্যরা উপজেলার কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা,হিজল্দী ও চন্দনপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে আসা প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করেবিস্তারিত পড়ুন
১৩০জনে শনাক্ত ২৭
কলারোয়ায় গত ৪দিনে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত কমেছে

কলারোয়ায় চলতি সপ্তাহে গত ৪দিনে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্তের হার কিছুটা কমেছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪দিনে কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষা করান ১৩০জন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৭জন। নমুনার বিপরীতে শনাক্তের হার শতকরা প্রায় ২১ ভাগ। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫জন মহিলাসহ ৮ জনের করোনা পজিটিভবিস্তারিত পড়ুন
কলারোয়া ফুটবল মাঠের রাস্তা নির্মান কাজ পরিদর্শনে পৌর মেয়র

কলারোয়া পৌরসভার বরাদ্দকৃত ফুটবল মাঠের মঞ্চে প্রবেশ পথে ইটের সোলিং ও দর্শক বেঞ্চ নির্মান কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টার দিকে নির্মান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, সামাজিক সংগঠক এ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, নিঁয়াজ খাঁনসহ পৌর কর্মকর্তাবৃন্দ। পৌরসভা থেকে বরাদ্দকৃত ৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে প্রধান সড়ক থেকে ফুটবল মাঠের মঞ্চবিস্তারিত পড়ুন
বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) সকালে বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৩), একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস (৩০) ও মৃত রওশন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)। পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে বেনাপোল দিঘীরপাড় গ্রামস্থ বাইপাস সড়কের তিনবিস্তারিত পড়ুন

