Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশে প্রথমবারের মত ভয়ঙ্কর নতুন মাদক উদ্ধার

দেশে প্রথমবারের মত ভয়ঙ্কর নতুন মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে ‘লাস্ট স্টেট অব ড্রাগ’টির সন্ধান পায় ঢাকা মহানগর পুলিশ। এই মাদক বিক্রির সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন, ফেসবুকে দুটি গোপন গ্রুপ খুলে এই মরণ নেশার ব্যবসা করছিল তারা। গ্রুপ দুটিতে সদস্য সংখ্যা এক হাজারের বেশি। ঈদেরবিস্তারিত পড়ুন
করোনার উচ্চ ঝুঁকিতে ৩৭ জেলা, ১৫টিই সীমান্তের

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা আবারো বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাসহ আশপাশের জেলায় সংক্রমণ বাড়ছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশের সংক্রমণের হার ৬ থেকে ১০ শতাংশে উঠে এসেছে। একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (২৬ মে) ১৭ থেকে ২৩ মে- এই এক সপ্তাহের সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ১০ থেকে ১৬ মে- এই এক সপ্তাহের তুলনায় ২২টি জেলায় নতুন রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার বেশি ছিল। এগুলোরবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে যাবেন মোদি-মমতা

ঘূর্ণিঝড় ইয়াস সবচে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলজুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতচিহ্ন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলজুড়ে এক কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া গেছে পাঁচ জনের। দেড় শতাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গেই প্রায় ১১শ’ গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৫০ হাজার মানুষ গৃহহীন রয়েছেন।বিস্তারিত পড়ুন
সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর ট্রাফিক বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, এখনও ঝোড়ো বাতাসের শঙ্কা আছে, আর নদীও উত্তাল। তাই ইঞ্জিন চালিত লঞ্চ (ট্রলার) বন্ধ থাকবে। ফলে মাওয়া ও আরিচাঘাটের লঞ্চ বন্ধই থাকছে। এর আগে মঙ্গলবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে সারাদেশে সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ। এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃহস্পতিবার (২৭বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে গভীর নিম্নচাপ পরিণত

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও দুর্বল হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে কিছুটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সেইসঙ্গে উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকেবিস্তারিত পড়ুন
চীনের করোনার টিকার প্রতিডোজ ৮৫০ টাকা

চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটি এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার সংবাদমাধ্যমকে জানান, চীনা এই টিকার প্রতি ডোজের দাম পড়বে ১০ মার্কিন ডলার বা ৮৫০ টাকা (১ ডলার =৮৫ টাকা হিসেবে)। জুন মাসে প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসবে।বিস্তারিত পড়ুন
ফুলগাছ নষ্ট করলো ছাগল, মালিককে জরিমান করলো ইউএনও

বগুড়ার আদমদিঘী উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন পার্কের সৌন্দর্যবর্ধনে লাগানো ফুলগাছ নষ্ট করায় এক ছাগল মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জরিমানা কমাতে বারবার ধর্না দিয়েও ইউএনও’র সঙ্গে দেখা করতে পারেননি ছাগল মালিক। এরপর সেই ছাগল বিক্রি করেই তার জরিমানার টাকা পরিশোধ করা হয়। জরিমানার টাকা জোগাড় করতে ৫ হাজার টাকায় ছাগলটি বিক্রি করা হয়। বাকি তিন হাজার টাকা গ্রহণের জন্য ছাগল মালিককে যোগাযোগ করতে বলা হয় ইউএনও’রবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২২, শনাক্ত ১২৯২ জনের

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৯২ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে। করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪বিস্তারিত পড়ুন
এনইউবিতে মার্কেটিং গুরু ফিলিপ কটলারের জন্মদিন পালন

বিশ্ব মার্কেটিং এর গুরু প্রফেসর ফিলিপ কটলার এর ৯০তম জন্মদিন পালন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কটলার টিমের সদস্যরা অনলাইনে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইসরি বোর্ডের সদস্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু ইফসুফ মো.বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ১ কোটি ৪৫ লক্ষ ১৫ হাজার ৯ টাকার বাজেট ঘোষণা করেন লাঙ্গলঝাড়ার ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

