রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে যাবেন মোদি-মমতা

ঘূর্ণিঝড় ইয়াস সবচে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলজুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতচিহ্ন। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলজুড়ে এক কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া গেছে পাঁচ জনের। দেড় শতাধিক বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি দিন কাটছে লাখ লাখ মানুষের। পশ্চিমবঙ্গেই প্রায় ১১শ’ গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৫০ হাজার মানুষ গৃহহীন রয়েছেন।

ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এখনও উত্তাল ওড়িশার সমুদ্র। লাখ লাখ মানুষ, যাদের নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছিল তাদের অধিকাংশই এখনও ফিরতে পারেননি, পানিবন্দীও অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

ওড়িশার বালাসোর, ভদ্রক, জগৎসিংহপুর ও কেন্দ্রাপাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই এলাকার এক নারী জানান, বাতাসের শব্দেই এখন ভয় লাগছে। উদ্ধারকারী দলের কোনো সদস্যই এখনও আমাদের এখানে আসেননি।

আরেকজন জানান, আজ আমার দাদির টিকা নেয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এখানে কেউই নেই। ঘূর্ণিঝড় সব ওলটপালট করে দিয়েছে।

পশ্চিমবঙ্গে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, দিঘা, পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে ঝড়ের বেশি প্রভাব পড়েছে।

ইয়াসের বিপর্যয়ের পরে আরও ক্ষয়ক্ষতি নিরূপন করতে বৃহস্পতিবার (২৭ মে) সকালে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তিনটি জাহাজ পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে গেছে। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় ১১শ’ গ্রাম। এতে কমপক্ষে ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঝড়ের কারণে তিন লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যে ১০ কোটি ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেয়ার দাবি করেন তিনি।

শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক-নির্দেশনা দেবেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিবদর্শনে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী