Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইয়াসের পর আসবে ‘গুলাব’, নামকরণ হয় যেভাবে

ভারতের উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। এই নামটি দিয়েছে ওমান। ইয়াস ফার্সি শব্দের অর্থ সুগন্ধী ফুলের গাছ। যেটা জুঁইয়ের কাছাকাছি। ইয়াস শব্দের অন্য একটি অর্থের কথাও বলা হচ্ছে। কেউ কেউ বলছেন, এর মানে দুঃখ বা হতাশা। এদিকে, ইয়াসের পরে যে ঝড়টি আসবে তার নাম দেয়া হবে ‘গুলাব’। এই নামটি ঠিক করে রেখেছে পাকিস্তান। উর্দু, ফার্সি, হিন্দিতে গুলাব অর্থাৎ গোলাপ। সেই গোলাপ ঝড় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ,বিস্তারিত পড়ুন
১২ জুন পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

১২ জুন পর্যন্ত ফের বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়লো। এই ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।”
১৫৫ কি. মি. গতিতে উড়িষ্যায় আঘাত হানল অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস

স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া অধিদফতর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। এই মুহূর্তে ধামড়া থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকেবিস্তারিত পড়ুন
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাবে ততদিন ইসরায়েলকেও স্বীকৃতি দেবে না বাংলাদেশ। মন্ত্রী আরও বলেন, পাসপোর্টে লেখা পরিবর্তনের সাথে কূটনীতির সম্পর্ক নেই। স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত আছে বাংলাদেশের। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের নাগরিকদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ সামগ্রী ও অর্থ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে এসব জানান পরারাষ্ট্রমন্ত্রী। এসময় ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, বাংলাদেশিরা ফিলিস্তিনি জনগণের পরীক্ষিতবিস্তারিত পড়ুন
বাংলাদেশে ইয়াসের আঘাতের শঙ্কা নেই, কিছুটা প্লাবিত নিম্নাঞ্চল

বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। তবে বাংলাদেশে আঘাত হানার শঙ্কা নেই এই ঘূর্ণিঝড়ের। ফলে এর ঘূর্ণি বাতাসে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম। তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওছার পারভীন। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের বাংলাদেশে আঘাত হানার কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে যাচ্ছে। উপকূল অতিক্রম শুরু করছেবিস্তারিত পড়ুন
সাগরে ভাসছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল

ফাটল ধরার পর অ্যান্টার্কটিকা থেকে ভেঙে আলাদা হয়ে গেছে অনেক বড় একটি বরফখণ্ড।অ্যান্টার্কটিকার ওয়েডেল সমুদ্রের রনে আইস শেলফের পশ্চিম পাশ থেকে ভেঙে গেছে এ হিমশৈল। ইউরোপীয়ান স্পেস এজেন্সি বলছে, ১৭০ কিলোমিটার দীর্ঘ আর ২৫ কিলোমিটার প্রশস্ত এ হিমশৈলের ভেঙে যাওয়াকে প্রাকৃতিক বলে দাবি করছেন বিজ্ঞানীরা। কোনো কোনো দ্বীপের থেকেও এ বরফখণ্ডের আয়তন বেশি। নিউইয়র্ক শহরের চেয়ে ৬ গুণ বড় বড় বরফখণ্ড। গ্লাসে ভেসে থাকা বরফ যেভাবে গ্লাসের পানি বাড়িয়ে দেয় না,বিস্তারিত পড়ুন
পাসপোর্ট থেকে শব্দ দুটি তুলে নেওয়া ঠিক হয়নি: ফখরুল

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি তুলে দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ মে) দুপুরে ফিলিস্তিন দূতাবাসে সেদেশের রাষ্ট্রদূতের হাতে বিএনপি’র পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের জনগণের ওপরে যে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষ হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়ি-ঘর হাসপাতালবিস্তারিত পড়ুন
আজ একইসঙ্গে বিরল ৩ ঘটনা : চন্দ্রগ্রহণ, সুপার মুন ও সুপার ব্লাড মুন

অন্যদিনের থেকে কিছুটা হলেও ব্যতিক্রম আজকের দিনটি, কেননা আজ একইসঙ্গে ঘটতে যাচ্ছে ৩টি বিরল মহাজাগতিক ঘটনা। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। শুধু তাই নয়, একইসঙ্গে রাতে দেখা মিলবে সুপার মুন ও সুপার ব্লাড মুন। পূর্ণগ্রাস ও সুপারমুন একসঙ্গে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সেইসঙ্গে যুক্ত হয়েছে লাল রক্তিম চাঁদও। অনেকেই হয়তো ভাবছেন, একইসঙ্গে সুপার মুন ও সুপার ব্লাড মুন কীভাবে দেখা যাবে। তার আগে চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছুটা জেনে নেওয়াবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে ১৫ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে ঝড়ের তাণ্ডবে প্রায় অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এ সময় নারী-শিশুসহ অন্তত ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার আড়মুখী গ্রামে এ ঝড় আঘাত হানে। নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হয়। সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকেবিস্তারিত পড়ুন
আইসিসির ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জিতে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকাকে দুই ম্যাচে ৩৩ ও ১০৩ রানে হারানোর মধ্য দিয়ে তামিম ইকবালরা ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হটিয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায়। ৯ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড। ৬ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।বিস্তারিত পড়ুন

