রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাসপোর্ট থেকে শব্দ দুটি তুলে নেওয়া ঠিক হয়নি: ফখরুল

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি তুলে দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ মে) দুপুরে ফিলিস্তিন দূতাবাসে সেদেশের রাষ্ট্রদূতের হাতে বিএনপি’র পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মির্জা ফখরুল।

এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের জনগণের ওপরে যে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষ হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়ি-ঘর হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আমরা এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি। আমরা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলাম। আজকে আমরা এখানে এসেছি তাদের জন্য সামান্য কিছু ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে। যেগুলো সামান্য হলেও তাদের সংগ্রামে সাহায্য করবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, ফিলিস্তিনের এ যুদ্ধের সময় যখন ফিলিস্তিনিরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যুদ্ধ করছে। সেই সময় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি তুলে নেওয়ায় আমরা দুঃখবোধ করছি। আমরা মনে করি, যখন যুদ্ধ-সংগ্রামের সময় গোটা বিশ্ব ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে সেই সময়ে এটি খুব একটা ভালো কাজ হয়নি।

ওষুধ সামগ্রী গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, শুধু ধনীরা নয়, এদেশের গরীব মানুষেরাও সাহায্য নিয়ে এগিয়ে আসছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান

জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি সেটিকে ক্ষমতা হিসেবে দেখে না,বিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম