মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তদন্তে যেই নির্দোষ বা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ মে) ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। আদেশের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে যেই নির্দোষ বা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৩ মে) সকালে গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

বাড়ছে লকডাউন, চলবে গণপরিবহন

করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে লকডাউন বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে এ সময় চলাচল করতে পারবে সবধরনের গণপরিবহন। এছাড়া হোটেল ও রেস্তেরাতেও সীমিত পরিসরে বসে খাওয়া যাবে। রোববার (২৩ মে) বেলা ১২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এরআগে বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাববিস্তারিত পড়ুন

৫হাজার টাকা বন্ড ও পাসপোর্ট জমা রাখার শর্তে রোজিনার জামিন: আইনজীবী

অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের বলেন, আদালত ৫ হাজার টাকা মুচলেকায় সাংবাদিক রোজিনা ইসলামের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন। এছাড়া জামিনের জন্য তার পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বলেছি, জামিন প্রদানের ক্ষেত্রে যে শর্ত (পাসপোর্টবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় যশ (YAAS) : মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির আভাস, জলোচ্ছ্বাসের শংকা

ঘূর্ণিঝড় যশ (YAAS) এর আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৫ মে) থেকে বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে। রোববার (২৩ মে) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানান। এছাড়াও ঘূর্ণিঝড় যশ (YAAS) আঘাত হানতে পারে ভরা পূর্ণিমায়। এতে জলোচ্ছ্বাসের মাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়াবিস্তারিত পড়ুন

মসজিদুল আকসা: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতনের রক্তমাখা ইতিহাস

মসজিদুল আকসা: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতনের রক্তমাখা ইতিহাস মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী মসজিদুল আকসা মুসলিম উম্মাহর প্রথম কেবলা এবং পবিত্র স্থান। রাসূল (সা.) কাবা শরীফ, মসজিদে নববী ও বায়তুল মোকাদ্দাস, মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন। যা অন্য কোন মসজিদ সম্পর্কে করেননি। মসজিদুল আকসা এর ভিত্তি স্থাপন করেন হযরত ইব্রাহিম (আঃ)। কাবা শরীফ প্রতিষ্ঠার ৪০ বছর পর এটা নির্মাণ করা হয়। উভয়েরএর মধ্যে দূরত্ব-১৪৮৫.৩৫ কিলোমিটার। পরবর্তীকালে অনেকবিস্তারিত পড়ুন

রাজধানীর পল্লবীতে কুপিয়ে হত্যা: আরেক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরেক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ওই আসামির নাম মুনির হোসেন (২১)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার উপ-পরিদর্শক আকলিমা বেগম গণমাধ্যমকে জানান, শনিবার (২২ মে) রাতে ডিবির মিরপুর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি মনির পল্লবীর ২২ তলা গার্মেন্টসের পেছনে ঈদগাহ মাঠেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে ‘বুদ’ ‘বুদ’ শব্দে গ্যাস জাতীয় পানি!

কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে বুদ বুদ শব্দে গ্যাস জাতীয় পানি উঠতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের দক্ষিন পাশের মাঠে। শনিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, ‘স্বয়ংক্রিয়ভাবে ফসলি মাঠের শুকনা জমিতে পানির সাথে বুদ বুদ আকারে ফোটার মতো উঠছে।’ ওই গ্রামের আলহাজ্ব হোসেন জানান, ‘চন্দনপুর দক্ষিণ মাঠের বাইজিদ হোসেন ও আলহাজের ঘেরের পশ্চিম পাশে চন্দনপুর গ্রামের নুরুজ্জামানের শুকনা জমিতে গত কয়েক দিন ধরে পানির সাথে বুদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল ছাত্রী ও বৃদ্ধের আত্নহত্যা

কলারোয়ায় পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। উপজেলার রামকৃষ্ণপুর ও ক্ষেত্রপাড়া গ্রামে শনিবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেয়ায় রামকৃষ্ণপুর গ্রামের মৃত. মুজিবার রহমানের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী হিরা খাতুন (১৬) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করার চেষ্টা করে। বাড়ীর লোকজন জানতে পেরে প্রথমে কলারোয়া ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে শনিবার বেলা দেড়টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হেলাতলা ইউনিয়নে ৯টি গৃহহীন পরিবার বাছাই ও নির্মাণাধীন ঘর পরিদর্শন

কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই কার্যক্রম ও সরকারী বরাদ্দকৃত নির্মাণাধীন ৯টি ঘর পরিদর্শন করা হয়েছে। শনিবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রীর প্রদত্ত সরকারি অর্থায়নে ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে নির্মাণাধীন ৯টি ঘর উপকারভোগীদের বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চেীধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, স্থানীয়বিস্তারিত পড়ুন

চাষাবাদের মান উন্নয়নে কলারোয়ায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের চাষাবাদের মান উন্নয়নে কন্দাল চাষের বিষয়ে ১২০জন কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মে) সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, সাতক্ষীরা সদর উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমারবিস্তারিত পড়ুন