Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার পিছলাপোলে গভীর রাতে ইজিবাইক চুরি

কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামে গভীর রাতে একটি ইজিবাইক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পিছলাপোল গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া ইজিবাইকের মালিক পিছলাপোল গ্রামের শেখ ইমাদ জানান, ‘এনজিও থেকে সুদে টাকা উত্তোলন করে একটি ইজিবাইক ক্রয় করে আমি নিজে ভাড়ায় চালাতাম। ভালোই দিন যাচ্ছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ৯টার দিকে রাস্তায় গাড়ি চালানো শেষে একই জায়গায় চার্জে বসিয়ে বাসায় ঘুমিয়ে পড়ি। পরদিনবিস্তারিত পড়ুন
খেতে বসে স্বজন হারানো এক ফিলিস্তিনি পরিবারের গল্প

অন্যদিনের মতোই দুপুরে নিজ বাড়িতে খেতে বসেছিলেন ৩৩ বছরের ইয়াদ সালেহ। ১৪ বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তিনি। একটু পরেই খাবার শুরু করবেন তিনি। কিন্তু তার আগেই দখলদার ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও ভাইয়ের সঙ্গে প্রাণ যায় ইয়াদ সালেহরও। খবর আল জাজিরার। বুধবার দুপুরে অবরুদ্ধ গাজা উপত্যকার দেইর-এল-বালা এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নৃশংস এ হত্যাকাণ্ডে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী মনোভাবের সঙ্গে সঙ্গেবিস্তারিত পড়ুন
‘আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ’ : ড. হাছান মাহমুদ

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে রোজিনাও ভুল করে থাকতে পারেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বিষয়টিকে ‘ইমোশনালি’ না দেখে বাস্তবতার নিরিখে বিচারের অনুরোধ জানান। হাছান মাহমুদ বলেন, আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি। মানুষমাত্রই ভুল করে।বিস্তারিত পড়ুন
জেলা শিক্ষা অফিসারের সাথে কলারোয়ার প্রধান শিক্ষকদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুনের সাথে মতবিনিময় সভা করেছেন কলারোয়ার বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টার দিকে গার্লস পাইলট হাইস্কুলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও সংসদ টিভিতে প্রচারিত ক্লাস কার্যক্রমের অগ্রগতি বিষয়ক জরিপ কার্য সম্পাদনে করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘করোনাকালে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার্থে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিকল্পবিস্তারিত পড়ুন
তালায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় গলায় গামছা পেচানো অবস্থায় মো. কালু নিকারী (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত বিরিঞ্চি নিকারীর পুত্র। বৃহস্পতিবার (২০ মে) ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডিপো ঘরের বারান্দায় গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনিবিস্তারিত পড়ুন
আম্ফানের বছর পূর্তি: সাতক্ষীরা উপকূলে জলবায়ু অবরোধ

প্রলংকারী ঘূর্ণিঝড় আম্ফানের দীর্ঘ এক বছর পার হলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। লবনাক্ততার তীব্রতায় কৃষিকাজ হয়না, বিধায় তীব্র অভাবগ্রস্থ অধিকাংশ মানুষ। বেড়ীবাঁধ ভাঙ্গনের আতঙ্কে তটস্থ থাকতে হয় সবসময়। যোগাযোগ ব্যবস্থাও রয়েছে বিচ্ছিন্ন। চিকিৎসা, স্যানিটেশন, সুপেয় পানি-সহ বিভিন্ন সংকটে বিপর্যস্থ উপকূলের লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার (২০ মে) সকাল ৮টায় সুপার সাইক্লোন আম্ফানের ১ বছর পূর্তি উপলক্ষে দ্রুত বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানি ও উপকূল সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সাহসী প্রতিবাদ আর ক্ষমার দৃষ্টান্ত দেখালেন শিক্ষার্থী সাবিনা

মেয়েটির নাম সাবিনা ইয়াসমিন। ঢাকাস্থ তিতুমীর কলেজের শিক্ষার্থী। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত। বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে। প্রতিবারের ন্যায় এবারো পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। ঈদের ৩য় দিন ১৬ মে সকাল ১০ টার দিকে বন্ধুবান্ধব নিয়ে পর্যটনকেন্দ্র বসন্তপুর সীমান্ত এলাকায় ঘুরতে যান। এসময় স্থানীয় মাছিদুল ওরফে মাছি নামধারী যুবক তাদের আটক করে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ সহ শারীরিকভাবে নির্যাতন করে।কৌশলেবিস্তারিত পড়ুন
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পাকাপুলের উপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মরিয়ম কেয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক রঘুবিস্তারিত পড়ুন
সাংবাদিক হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে বাগআঁচড়ায় মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তি ও তার বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে শার্শায় কর্মরত সকল গনমাধ্যম কর্মীরা বৃহস্পতিবার সকাল ১১টায় বাগআঁচড়া বাজারে বাবু চেয়ারম্যান মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বাগআঁচড়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শার্শা রিপোটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক লোকসমাজের বাগআঁচড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, চ্যানেল এস এর ঈসমাইল হোসেন, বাগআঁচড়া বেত্রাবতী নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদকবিস্তারিত পড়ুন
দেবহাটায় মানববন্ধন: সাংবাদিক হত্যা-নির্যাতনে দায়ীদের বিচার দাবী

সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাব চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও মামলায় আটক করার লজ্জা গোটা সাংবাদিক সমাজের। একজন নারী সাংবাদিকদের উপর এমন হামলা কখনো কাম্য নয়। সবচেয়ে অবাক করার বিষয় হল যে সাংবাদিক হামলার শিকার হয়ে উল্টো মামলার আসামি হয়ে তাকে জেলে নেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন

