শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ’ : ড. হাছান মাহমুদ

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তবে রোজিনাও ভুল করে থাকতে পারেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বিষয়টিকে ‘ইমোশনালি’ না দেখে বাস্তবতার নিরিখে বিচারের অনুরোধ জানান।

হাছান মাহমুদ বলেন, আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি। মানুষমাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তা মাথায় রাখতে হবে। আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বাচ্চ প্রচেষ্টা আমার থাকবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টোর রোডের বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, তাদের (ডিআরইউ সদস্য) মূল দাবি হচ্ছে- নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • আসিফসহ তার অপকর্মের ‘নেপথ্যের নায়কদের’ তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি