Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোরে নানাবাড়িতে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে নানাবাড়িতে খেলতে গিয়ে রান্নাঘরের ছানসেট থেকে পড়ে রিদম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদম শার্শা উপজেলার কাশিপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- রিদম তার নানাবাড়ি মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে রান্নাঘরের ছানসেটের ওপর খেলা করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এসময় নিচেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাধ্য: শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল

প্রতি বছরের ন্যায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ১৬তম রমজানে শিক্ষক সমিতি নিজস্ব কার্যালয়ে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( UH&FPO) ডাক্তার শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এইসএম নুরুল ইসলাম, প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম, জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ই রমজান (৬ মার্চ) সাতক্ষীরা তালতলা শহরের অদূরে সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আল হিকমা মডেল মাদ্রাসার চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রমুখ। ইউনিভয়েস ওয়েলফেয়ারবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ডিপোতে তেল নিতে মোটর সাইকেল চালকদের ভিড়

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তেলের ডিপোতে পেট্রোল ও অকটেন নিতে ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। জ¦ালানী তেলের সংকটের কারণে এ ভিড় দেখা দিয়েছে বলে জানাগেছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার পর থেকে রাজগঞ্জ বাজারের তেলের ডিপোগুলোতে জ¦ালানী তেল বিক্রি করতে দেখা গেছে। এসময় ডিপোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। শুক্রবার সারাদিন রাজগঞ্জ বাজারের তেলের ডিপো ও তেল বিক্রির দোকানগুলো বন্ধ ছিলো। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে রাজগঞ্জ বাজারের একবিস্তারিত পড়ুন
প্রায় ৩ হাজার রোজাদার সাথে ইফতারে ডা. আবুল কালাম বাবলা

সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ড পার কুখরালী গাংনীপাড়া যুব কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে পার কুখরালী জামে মসজিদ প্রাঙ্গনে মসজিদের উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, প্রধান বক্তা আজিজুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ৩৩ বিজিবি’র সদস্যরা। শুক্রবার (৬ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ বিভিন্ন প্রকার ঔষধ, শাড়ি, কসমেটিকসবিস্তারিত পড়ুন
রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কলারোয়া থানা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বেলা ২টায় কলারোয়া পৌর সদরের আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া থানা শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর ফারজানা ইয়াসমিন সভাপতিত্বে পৌরসভার তাসনুবা মেহনাজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়ায় রমজানের গুরুত্বারোপে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।” শুক্রবার (৬ মার্চ) বিকেলে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এই সভার আয়োজনবিস্তারিত পড়ুন
শার্শায় পূজা উদযাপন পরিষদের কাউন্সিলে ইউনিয়ন কমিটি ঘোষণা

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়। শুক্রবার দীঘা–মহিষা–চালিতাবাড়িয়া সর্বজনীন মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সভাপতি পাঁচু গোপাল দাস এবং সাধারণ সম্পাদক সুজন কুমার সরকার নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়না ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পাঁচু গোপাল দাস। সম্মেলনের উদ্বোধন করেন শার্শাবিস্তারিত পড়ুন

