বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাঁধনহারা পুরস্কার-২০২৬ ঘোষণা, সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন

সাহিত্য, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ষষ্ঠ বাঁধনহারা পুরস্কার-২০২৬’-এর জন্য ১৪ জন গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে বাঁধনহারা সাহিত্য পরিষদ।

সোমবার (৮ জুন) সংগঠনটির পুরস্কার মনোনয়ন বোর্ড ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ড. মনজুর এলাহী (ঢাকা), কবিতায় জাকির আবু জাফর (ঢাকা) ও মো. শহিদুর রহমান (সাতক্ষীরা), শিশুসাহিত্যে হারুন ইবনে শাহাদাত (ঢাকা), সংগীতে আমিরুল মোমেনীন মানিক (ঢাকা), গবেষণায় ড. মনোয়ারুল ইসলাম (ঢাকা), ফররুখ গবেষণায় মুহাম্মদ জাফর উল্লাহ (চট্টগ্রাম), প্রবন্ধে ড. শাহনাজ পারভীন (যশোর), সংগঠক হিসেবে মো. রবিউল বাশার (কালিগঞ্জ, সাতক্ষীরা), সমাজসেবায় সিদ্দিকুর রহমান বকুল (শ্যামনগর, সাতক্ষীরা), ছড়ায় মাহবুবুর রহমান বুলবুল (শ্যামনগর, সাতক্ষীরা), সম্পাদনায় সীমান্ত আকরাম (ঢাকা), সাংবাদিকতায় মো. আফজাল হোসেন (কালিগঞ্জ, সাতক্ষীরা) এবং নাট্য সাহিত্যে আব্দুল ওহাব আজাদ (সাতক্ষীরা) বাঁধনহারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সাহিত্য সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রামের গুণীজনদের এক মঞ্চে এনে সম্মানিত করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সাহিত্য ও সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পরিসরে তুলে ধরার একটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে অবদান রাখা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে প্রভাব সৃষ্টি কারী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া ও সম্মানিত করতেই এ পুরস্কারের আয়োজন। বাঁধনহারা সাহিত্য পরিষদ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে উক্ত ব্যক্তিদের পুরস্কারের জন্য মনোনীত করেছেন শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ, স্থান ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।

বিশিষ্টজনরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ে একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন সম্মাননা উদ্যোগ দেশের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কাজের চর্চাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বাঁধনহারা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য-সংস্কৃতি চর্চা, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর আগে সংগঠনটি দুই যুগ পূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন ও ‘বাঁধনহারা সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করে দেশব্যাপী আলোচনায় আসে। ২০২৫ সালের আয়োজনে ১১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছিলো সংগঠনটি।

একই রকম সংবাদ সমূহ

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়