Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ : রাষ্ট্রপতি

আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়েবিস্তারিত পড়ুন
সংসদে আলোচনার পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন: নাহিদ

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, তবে বাংলাদেশের তরুণরা আবারও রাস্তায় নামবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে, তাহলে বারবার আন্দোলন-সংগ্রাম রাজপথে গড়াবে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় তিনি সরকারকে দায়িত্বশীল আচরণ করারবিস্তারিত পড়ুন
আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে জুমার নামাজের জন্য জড়ো হতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধানবিস্তারিত পড়ুন
হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের উদ্দেশে বলেন, উন্নতবিস্তারিত পড়ুন
গাড়ির দীর্ঘ লাইন তেলের পাম্পে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল (অকটেন, পেট্রোল ও ডিজেল) কিনতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। গ্রাহকরা নিজ নিজ গাড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গাড়ির তেল কিনতে। একই অবস্থা দেখা গেছে সিএনজি স্টেশনগুলোতেও। এদিকে বিপিসির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অনেকেই ভাবছেন এখনই তেলের সংকট হবে। আসলে এখনই তেলের সংকট হবে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী মাসে সংকট হতে পারে। এখন ক্রেতারা যেভাবে কিনছেন, এটি প্যানিক বায়িং। বাংলাদেশ পেট্রোলিয়ামবিস্তারিত পড়ুন
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয় প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। তিনি বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে চাই, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, সেজন্য জাতীয়বিস্তারিত পড়ুন
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে- এমন অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা-ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টার কথায় তা প্রমাণ হয়েছে। শুক্রবার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দিনদুপুরে দুটি বাসা থেকে দুর্ধর্ষ চুরি, খোয়া গেলো টাকা-স্বর্ণালংকার

সাতক্ষীরার কলারোয়ায় দিনদুপুরে দুটি বাসা থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে অর্ধলক্ষাধিক টাকা ও ৩ ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসদরের মহিলা কলেজের বিপরীতে এ চুরির ঘটনা ঘটে। চাকরীজীবী ওই দুই পরিবার অফিসে যাওয়ার সুযোগে কে বা কারা চুরি সংঘঠিত করেছে। জানা গেছে, একই ভবনের দ্বিতীয় তলার দুটি বাসার একটিতে ভাড়া থাকতেন কলারোয়া এবি ব্যাংকের কর্মকর্তা মাসুদ এবং অপরটিতে সরকারি হাসপাতালের নার্সবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকদের খোলামেলা-সত্য লিখতে বললেন নবনির্বাচিত এমপি

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে সাতক্ষীরার কলারোয়া জামায়াত অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়ার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করে সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি বলেন, ‘যেকোন বিষয়ে আপনারা খোলামেলা লিখবেন, তবে অবশ্যই সত্যটা লিখবেন। দল-মত সবাইকে নিয়ে আমি চেষ্টা করবো সমৃদ্ধির কলারোয়া গড়তে, সকল সমস্যারবিস্তারিত পড়ুন
তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে উপজেলাবিস্তারিত পড়ুন

