সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ তেহরানকে চুক্তির টেবিলে আনতে কার্যকর ভূমিকা রাখছে। তার দাবি, সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক অবরোধই বেশি ফল দিচ্ছে।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘শক্তিশালী ও কার্যকর’ চুক্তির সম্ভাবনা এখন খুবই কাছাকাছি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই ইরানের ওপর আরও ব্যাপক বোমা হামলা চালাতে পারে। তবে এতে বিপুল প্রাণহানির পাশাপাশি হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে যেতে পারে। যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে।

ট্রাম্পের মতে, সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগই বেশি কার্যকর। তার দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের অর্থনীতি উল্লেখযোগ্য চাপের মুখে পড়েছে এবং শেষ পর্যন্ত দেশটি একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য হবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এলো। ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায়, ওয়াশিংটন এখনও সামরিক অভিযানের বদলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী