বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় দেশে একদিনে ১৮৬৫ জন আক্রান্ত, মৃত্যু ১১

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮৬৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫১০ জন। করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল পর্যন্ত আরও এক হাজার ৮৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াবিস্তারিত পড়ুন

স্কুলে যেতে না পারলেও ঘরেই পড়াশোনায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে স্কুলে যেতে না পারলেও ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরিস্থিতি ভালো হলে খুলে দেওয়া হবে স্কুল। বুধবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ সরকার।বিস্তারিত পড়ুন

‘যিনি নিজের কমান্ডারকে হত্যা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে নিয়ে মিথ্যাচার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায়, নীতি ও সত্যের কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিজের পরিবার-পরিজন সন্তানের কথা চিন্তা না করে নিজের কমান্ডারকে হত্যা করে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই জিয়াউর রহমানকে প্রধানমন্ত্রী বলছেন— ২৫ ও ২৬ মার্চ ব্যারিকেড দেওয়া বাঙালিদের হত্যা করেছে। এটি শুধু মিথ্যা নয়, এটি জলজ্যান্ত জঘন্য অপপ্রচার। প্রধানমন্ত্রীর কাছে ন্যায়, নীতি ও সত্যের কোনো দাম নেই। বুধবার রাজধানীরবিস্তারিত পড়ুন

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

আফ্রিকান দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি বাজার ও গ্রামে বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। মালি সীমান্তঘেঁষা নাইজারের বানিবানগৌ এলাকার গবাদিপশুর বাজার থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হন। স্থানীয় প্রশাসন মঙ্গলবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানোবিস্তারিত পড়ুন

একদিনে আরও ৯ হাজার ৮৩০ প্রাণ কেড়ে নিল করোনা

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারেরও বেশি মানুষ। আর একদিনে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ। করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ১২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৮১ হাজার। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাবিস্তারিত পড়ুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : “আজ ১৭ মার্চ, বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯২০ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমি মহান এ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। করোনা মহামারির কারণে বিশ্ব আজবিস্তারিত পড়ুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : “স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে সকল শিশুসহ বাংলাদেশের সকল নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’। বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীনবিস্তারিত পড়ুন

গিনেস রেকর্ডে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে এটি যুক্ত করা হয়। ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’-এর আহ্বায়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্মটি বানানো হয়। ১০০ বিঘা ধানক্ষেতে পুরো আয়তনজুড়ে এই ক্যানভাস। আয়োজকরা বলেন, ড্রোন ব্যবহার করে ম্যাপ করে স্কেচ তৈরির পর টানাবিস্তারিত পড়ুন

এক নজরে ব্যারিস্টার মওদুদ

ব্যারিস্টার মওদুদ আহমদ। দেশের প্রবীণ রাজনীতিবিদদের একজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কখনো নন্দিত, কখনো নিন্দিত হয়েছেন। ৮১ বছর বয়সে এসে জীবনের ইতি টানলেন। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মওদুদ আহমদের জন্ম ১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তার বাবা মাওলানা মমতাজ উদ্দিন আহমদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ তিনি। মওদুদ আহমেদ পল্লীকবি জসীম উদ্দীনেরবিস্তারিত পড়ুন

মওদুদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে এ শোক জানান তিনি। এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মওদুদ আহমদ। এদিকে, ৯ মার্চ বিকেলে আশঙ্কাজনক অবস্থায় মওদুদ আহমদকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়। তখনও তার অবস্থা সংকটাপন্ন ছিল। উন্নত চিকিৎসার জন্যবিস্তারিত পড়ুন