Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সাতক্ষীরার কলারোয়ায় নানান আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধা-ভালবাসায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার (১৭মার্চ) এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে ৮টায় উপজেলা সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির। সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল জানান, সোমবার রাতে সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকাবিস্তারিত পড়ুন
শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও শিশু দিবস পালন

‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ১০১ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আ.লীগেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। জেলা পরিষদের প্যানেলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার (১৭ মার্চ) এ দিবস উদযাপন করা হয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছেন মোদি

বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই উপহার দেওয়া হবে। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট। ২৬বিস্তারিত পড়ুন
আমার মনটা টুঙ্গিপাড়ায় পড়ে আছে: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু-কিশোরদের অনুষ্ঠানে যেতে না পেরে আফসোস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দূরে আছি এটা ঠিক। আমার মনটা কিন্তু টুঙ্গিপাড়ার মাটিতেই পড়ে আছে। অবশ্যই খুব তাড়াতাড়িই টুঙ্গিপাড়ার আসব। তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা ভালো থেক সুস্থ থেক সেই দোয়া করি। বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন
আমি কোনো বাটপার নেতার রাজনীতি করি না: কাদের মির্জা

নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি কোন বাটপার নেতার পেছনে রাজনীতি করি না। আমি রাজনীতি করি শেখ হাসিনার উন্নয়নে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, মওদুদ সাহেব হলেন জাতীয় নেতা। যার পরিচয়ে আমরা পরিচিত হতাম। এমন জাতীয় নেতা আমরা আর কখনো পাব না। অন্যরা হলো টেন্ডারবাজ, চাঁদাবাজ,বিস্তারিত পড়ুন
ঢামেকের আগুন বৈদ্যুতিক গোলযোগে

বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে আগুন লেগেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৭ মার্চ) দুপুরে মহাখালীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় তিনজনের মৃত্যু হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতেবিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন, তিনজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলাবিস্তারিত পড়ুন

