বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মোদির আগমনে নতুন সাজে শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির

সাতক্ষীরার শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবর পেয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে শ্যামনগর উপজেলার ১০ সহস্রাধিক মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে। জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। এ সফর সূচির অংশ হিসেবে মোদির আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগরে বসবাসকারী মতুয়া সম্প্রদায়েরবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণের ৭দিন পর স্কুল ছাত্রী উদ্ধার : আটক- ২

যশোরের শার্শা উপজেলায় ৭তম শ্রেণিতে পড়ুয়া সেই স্কুলছাত্রী ৭ দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের এতথ্য জানান ওসি বদরুল আলম খান। তিনি বলেন, বুধবার রাতে যশোর আদালত চত্ত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)বিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় ফেনসিডিল সহ দুই মহিলা আটক

যশোরের শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক পৃথক অভিযানে ৮০ বোতল ফেনসিডিল সহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে পুলিশের এএসআই আকবর হোসেন বাগআঁচড়া বসতপুর এলাকার পাঁকা রাস্তার ওপর থেকে বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের এয়াকুব আলীর স্ত্রী শিরিনা আক্তার খুশি (৩৪) নামে এক মহিলা কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করে। তার বাবার নাম আনিছুর রহমান। অন্যদিকে, একই সময়বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক পুরস্কার পেল যবিপ্রবি শিক্ষার্থীদের সিনেমা ‘ইনফিনিটি’

দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিজয়ী হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের তৈরি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ইনফিনিটি’। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে কর্নাটক ইয়ুথ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২১ এ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড উইনার হিসাবে ঘোষণা করা হয়। এ সংবাদটি সম্প্রতি নির্মাতা শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে জানায় কর্তৃপক্ষ। প্রায় ১০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যায়, পরীক্ষার হলে বসা শিক্ষার্থী তার উত্তরপত্রে যে প্রশ্নের যেবিস্তারিত পড়ুন

কলারোয়া থানায় জিডি এন্ট্রি করতে সময় লাগল তিন ঘন্টা!

অবিশ্বাস্য হলেও সত্য। একটি জিডি এন্ট্রি করাতে সময় লাগল তিন ঘন্টা। আর এ অভিযোগ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিরুদ্ধে। ভূক্তভোগী কলারোয়া থানার মানিকনগর গ্রামের আব্দুর রহমান জানান, কলারোয়া থানার জয়নগর ইউনিয়নের মানকিনগর স্কুল মোড়ে তার দোকান আছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে ওই গ্রামের মৃত নূর মোহম্মদ গাজির ছেলে আব্দুল লতিফ অহেতুক কোন কারন ছাড়াই তাকে প্রকাশ্যে অশ্রাব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে। সে সময় তিনি দোকানে বসা ছিলেন। দোকান থেকেবিস্তারিত পড়ুন

রাতে মুরগির লোভ দেখিয়ে সিংহীকে দিয়ে চলত বেআইনি কাজ

পর্যটকদের সামনে রাতের অন্ধকারে চলত খেলা। তার জন্য নেওয়া হত মোটা অঙ্কের টিকিট খরচ। ভারতের গুজরাটের গিরের বাবারিয়া রেঞ্জে বেআইনিভাবে এই খোলা দেখানো হত। সিংহীর সামনে মুরগির লোভ দেখিয়ে পর্যটকদের খেলা দেখানো হত। বন্যকর্মীদের কথায় এই ধরনের কাজ খুব ঘৃণ্য এবং ভয়ঙ্কর। কারণ, এতে সিংহীর জীবনে গতিপথ ব্যাহত হচ্ছে। পাশাপাশি কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৮ সালের একটি ভিডিও ভাইরাল হয়। তারপরই পুরো ঘটনা প্রকাশ্যে আসে।বিস্তারিত পড়ুন

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকেলে বঙ্গভবনে তিনি কোভিড-১৯ টিকার ১ম ডোজ নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোভিড-১৯ টিকা নেন। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।বিস্তারিত পড়ুন

রাজধানীর ভিক্টোরি হোটেলে বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেলে বিস্ফোরণের ঘটনায় তিন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোটেল ভিক্টোরি পঞ্চম তলার একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হোটেলটির ৪০৫ ও ৪০৬ নম্বরের দুটি কক্ষ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়। দুটি কক্ষের মাঝের দেয়াল ও আশপাশের আরও দুটি দেয়াল ভেঙ্গে পড়ে। অন্যদিকে বাইরের দিকে থাকা দুটি জানালার কাঁচ ভেঙ্গে রাস্তায় আছড়ে পড়লে তিনজন পথচারী আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ বিস্ফোরনের কারণ জানাতে নাবিস্তারিত পড়ুন

পবিত্র শবে মিরাজ বৃহস্পতিবার

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শবে মিরাজের রাতে মুসলমানরা ইবাদত করেন। মসজিদে মিলাদ, নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত করেন। লাইলাতুল মিরাজ উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এদিনে মুসলমানরা ইবাদত করেন। এদিনে মহানবী (স.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। করোনা মহামারির কারণে গত বছর শবেবিস্তারিত পড়ুন