বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যৌতুকের টাকা-বাইক নিয়ে কনে ফেলে পালালেন বর

সম্প্রতি ভারতের কুমার গ্রাম নামক এলাকায় ঘটেছে এক আজবকাণ্ড। বিয়ের দিন সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে না বসেই বিয়ের যৌতুক নিয়ে প্রেমিকার সাথে পালিয়ে যান এক তরুণ! এমন পরিস্থিতিতে পুলিশের সহায়তায় ওই তরুণীর বিয়ে হয় স্থানীয় এক পুলিশ সদস্যের সঙ্গে। ভারতীয় গণমাধ্যম আজকালের এক খবরে বলা হয়, কুমারগ্রাম থানার দুর্গাবাড়ি এলাকার রাসু দাসের মেয়ে পাপিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আলিপুরদুয়ারের পাঁচকোলগুড়ি এলাকার মিন্টু বর্মন নামে এক তরুণের। পেশায় হোমগার্ড মিন্টুর বিয়ের যৌতুক বাবদবিস্তারিত পড়ুন

সোনার পাহাড়ের সন্ধান, মাটি খুঁড়লেই মিলছে সোনা!

সোনার কেল্লা নয়, এ যেন আস্ত এক ‘সোনার পাহাড়’! সম্প্রতি সে পাহাড়ের খোঁজ পাওয়া গেছে সুদূর কঙ্গোয়। সে দেশের এক পাহাড়ের মধ্যেই নাকি রয়েছে সোনার উপাদান। তাই ওই পাহাড় খুঁড়ে সোনা বের করায় মেতেছে ৮ থেকে ৮০ বছর বয়সী কঙ্গোবাসী। সত্যিই কি কঙ্গোর ওই পাহাড়ে সোনা রয়েছে? আসলে ওই পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় ৬০ থেকে ৯০ শতাংশই আকরিকই সোনা। এমনটাই দাবি উঠেছে কঙ্গোর এক পাহাড় ঘিরে। মধ্য আফ্রিকার দেশে কঙ্গোরবিস্তারিত পড়ুন

মেয়েকে ধর্ষণ পুলিশ পুত্রের, অভিযোগ জানিয়ে গাড়ি চাপায় বাবার মৃত্যু

২ দিন আগে মেয়ের ‘গণধর্ষণ’ হয়েছে। কোনও রকমে সাহস জুগিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন বাবা। কিন্তু আর ফিরলেন না। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ কানপুরে। তবে এই মৃত্যুর পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের। তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। জিনিউজ২৪ এর এক খবরে জানা যায়, ‘গণধর্ষণ’ মামলায় অভিযুক্তদের বাবা দীপু যাদব এবং সৌরভ যাদব দুজনেই কানপুরের কান্নুজ জেলায় পুলিশের সাববিস্তারিত পড়ুন

শপথ নিলেন সাতক্ষীরা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকারের পরিচালক সৈয়দ রবিউল আলম। শপথ গ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি, ১নংবিস্তারিত পড়ুন

কলারোয়ার ১০টি ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা

কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর পদে শতাধিক সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সবার দৃষ্টি চেয়ারম্যান পদে কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেদিকেই। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘তফশীল অনুযায়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন অনেকে। ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর যোগদান

সাতক্ষীরার কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী যোগদান করেছেন। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছে তিঁনি দায়িত্বভার গ্রহণ করেন। সেসময় নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ‍জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউএনও দপ্তরের অফিস প্রধান (ওএস) আবু রায়হান, অফিস সহকারী আব্দুল মান্নান, মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার বড়ালীতে দিনের বেলায় তাফসীর মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী কবরস্থান ময়দানে বড়ালী মডেল মাদ্রাসা, হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে দুই দিনব্যাপী ১৪ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা প্রথম দিনের মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লীগণের উপস্থিতিতে তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাস্টার আমিনুর রহমান। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের নব-নির্বাচিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭)’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদর্শন করেন। সেসময় মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন এসিল্যান্ড আক্তার হেসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বিস্তারিত পড়ুন

প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে চাকরির সুপারিশ, সাতক্ষীরায় ২ব্যক্তিকে আটক করলেন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাক্ষর জাল করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে চাকরির সুপারিশকৃত পত্র নিয়ে এসে ধরা পড়েছেন দুই যুবক। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে চাঞ্চল্যকর এ তথ্য জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের কার্যালয়ে আসেন প্রতারক ইমরান হোসেন। তিনি জেলার তালা উপজেলার মহান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় জেলা প্রশাসক তাৎক্ষনিক জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করে নিশ্চিত হয়ে উক্ত যুবককে আটকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ৭ আসামি গ্রেপ্তার

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক ৭জন আসামিকে গ্রেপ্তার করেছে পুুলিশ। বুধবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো- কলারোয়া পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ অথৈই (২৫), গদখালী গ্রামের জাহাঙ্গীর কবীর মোল্লার ছেলে আবু তাহের মোল্লা (২৩), উপজেলার বাটরা গ্রামের রেজাউল মোড়লের ছেলে জাকির হোসেন (৩২), একই গ্রামের মৃত রব্বানী মোড়লের ছেলে আব্দুর রহিম (৩৬) ও আব্দুল আহাদ (৩৩), কয়লা গ্রামেরবিস্তারিত পড়ুন