Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টা

সাতক্ষীরা সদরের শীবপুর ইউনিয়ন পরিষদের সাবেক এক মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্ট করা হয়েছে। সাবকে ওই ইইপি সদস্যের নাম খালেদা খাতুন( ৪৫)। তিনি শীবপুর রাজাপুর গ্রামের বাবর আলীর স্ত্রী ও শীবপুর ইউনিয়ন পরিষদের ১,২, ও ৩ নং ওয়ার্ডের সাবেক দুই বারের সদস্য। সাবেক ইউপি সদস্য খালেদা খাতুন জানান, প্রতিদিনের ন্যয় গত ১ এপ্রিল বুধবার বিকাল ৬টার দিকে তিনি মাঠ থেকে ৮টি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন এসময় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার অজিয়ার হোসেনেরবিস্তারিত পড়ুন
জ্বালানি তেল সংকটে সাতক্ষীরার পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি

জ্বালানি তেলের চলমান সংকটে সাতক্ষীরা জেলাজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশার মানুষ। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন কোম্পানী- প্রতিষ্ঠানে কর্মরত ক্ষুদ্র চাকরিজীবীরা। ৭-৮ ঘন্টার মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা যেমন তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তেমনি পেশাগত দায়িত্ব ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাও হয়ে উঠেছে প্রায় অসম্ভব। সরেজমিনে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনে দেখা যায়, পেট্রোলবিস্তারিত পড়ুন
আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর নিজস্ব অফিস থেকে বিগত ঈদ উপলক্ষে ফেতরার সাত বস্তা চাল ও ৪৫ টি কম্বল স্থানীয়রা জব্দ করলেও বুধবার বিকেলে তিন বস্তা চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ধেসঢ়;্রট ইশতিয়াক আহম্মেদ অপু। জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়েছে। প্রতিকার চেয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহানুদ্দিন বুলু বৃহষ্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। কাপসন্ডা গ্রামের বোরহানউদ্দিন বুলু জানান, গত ৩০ মার্চবিস্তারিত পড়ুন
দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তির খবর, আসছে বড় চালান

দেশের জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতা ও মজুত সংকটের শঙ্কা কাটাতে বড় ধরনের স্বস্তির খবর দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলতি মাসেই ডিজেল ও অপরিশোধিত তেলের বেশ কয়েকটি বড় চালান দেশে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় যে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল, নতুন উৎস থেকে তেল আমদানি এবং কূটনৈতিক তৎপরতায় তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, শুক্রবারেই (৩ এপ্রিল) ৬০ হাজার টনবিস্তারিত পড়ুন
‘হোম অফিস’ চালু নিয়ে ভুয়া পরিপত্র, সতর্ক করলো সরকার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে দুদিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১ এপ্রিল ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের দাপ্তরিক কাজের সময় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে,বিস্তারিত পড়ুন
৫৩ বছর পর চাঁদের পথে সফল যাত্রা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস-২ মহাকাশ মিশনের উৎক্ষেপণ সফলভাবে শেষ হয়েছে। এই অভিযানের মাধ্যমে চার নভোচারী চাঁদের চারপাশ প্রদক্ষিণের এক ঐতিহাসিক যাত্রায় শামিল হলেন, যা গত ৫৩ বছরের মধ্যে মানুষের প্রথম নিম্ন-পৃথিবী কক্ষপথ ছাড়িয়ে মহাকাশে পাড়ি জমানোর নজির। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই মিশনটি শুরু হয়। খবর আল জাজিরার এটি মার্কিন মহাকাশ সংস্থা নাসার মানুষকে পুনরায় চাঁদে ফিরিয়েবিস্তারিত পড়ুন
শার্শায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বোমা বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরে ৫ জন গুরুতর আহত

যশোরের শার্শা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার জিরনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিরনগাছা গ্রামে বিএনপির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ইবাদুল মোল্লার ছেলেবিস্তারিত পড়ুন
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিষ দিয়ে মাছ শিকার করা আত্মহত্যার শামিল। এতে ভবিষ্যৎ প্রজন্মের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং জলজ ও বনজ সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো মূল্যে সুন্দরবনকে বিষমুক্ত করা হবে।” বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ পূর্ণাঙ্গ তপশীল ঘোষণা করা হয়েছে। সমিতির সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ আগামী ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে। উক্ত নির্বাচনের জন্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করাবিস্তারিত পড়ুন
‘ভিআইপি’ সুবিধায় ক্ষোভ-উত্তেজনা
শার্শায় তেল সংকট চরমে: ঘণ্টার পর ঘণ্টা লাইনে সাধারণ মানুষ

যশোরের শার্শা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট এখন জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। তার ওপর ‘ভিআইপি’ সুবিধার অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের দাবি, একদিকে সীমাহীন ভোগান্তি, অন্যদিকে প্রভাবশালীদের বিশেষ সুবিধা সব মিলিয়ে ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা ও অসন্তোষের পরিবেশ। সরেজমিনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেল সংগ্রহের জন্য শতবিস্তারিত পড়ুন

