Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ধুলিহরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী রবিউল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মহান জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমীর উপাধ্যক্ষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিনেরপোতায় নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মাছ বাজারে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট (মৎস্য আড়ৎ)-এর উদ্যোগে এক ব্যাপক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মৎস্য চাষি, ব্যবসায়ী, আড়ৎদার, শ্রমিক এবং স্থানীয় সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এদিকে সাংবাদিকের ওপর হামলার জেরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। ৩ মার্চ কেন্দ্রীয় যুবদলেরবিস্তারিত পড়ুন
যশোরের মনিরামপুরে ছেলের দেওয়া আগুনে পুড়লো বাবার ঘর!

যশোরের মনিরামপুরে ছেলের দেওয়া আগুনে বাবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন পালাতক রয়েছেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাসীন খান বর্তমানে সাতক্ষীরায় একটি কোম্পানিতে কর্মরত। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাবারবিস্তারিত পড়ুন
রাজধানীর কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে এ সফর স্থগিত করেন প্রধানমন্ত্রী। তার পরিবর্তে আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহেবিস্তারিত পড়ুন
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন শর্ত যুক্ত হতে পারে

২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এলেও এবারই প্রথম এনটিআরসিএ-কে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এ ক্ষমতা দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে সবশেষ জারি করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এমন শর্ত যুক্ত করতেবিস্তারিত পড়ুন
যেভাবে ঈদের ছুটি মিলবে ১০ দিন

আসন্ন ঈদুল ফিতরে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। বুধবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোটবিস্তারিত পড়ুন
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের তিন নেতা

বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব করেছে সরকারি দল বিএনপি। জাতীয় সংসদের সম্মানের ওই পদের আলোচনায় উঠে এসেছে জামায়াতের তিন নেতার নাম। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতের একজন নায়েবে আমির এবং দুজন আইনজীবী সংসদ-সদস্যের নাম এখন আলোচনার শীর্ষে রয়েছে। যদিও এ প্রশ্নে দলীয়ভাবে জামায়াত এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। বিরোধী দলবিস্তারিত পড়ুন
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছেবিস্তারিত পড়ুন
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, গতকাল মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছেবিস্তারিত পড়ুন

