মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন

ইরাকের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র রুমেইলা তেলক্ষেত্রে তেল উৎপাদন সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। রফতানি কার্যক্রমে বিঘ্নের কারণে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান সামরিক কার্যক্রমের কারণে তেলের সংরক্ষণ ট্যাংক পূর্ণ হয়ে গেছে। ইরাকি সেনা বাহিনী আর্মারযুক্ত যানবাহনের সহায়তায় আল-জুবায়র জেলার তেলক্ষেত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে মোতায়েন করা হয়েছে। এই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইস্রায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ ভারতের

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোর আধুনিকায়ন ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার গয়ড়া-রামভদ্রপুর-কায়বা (একাংশ) সম্মিলিত ঈদগাহ কমিটির সভা

কলারোয়া উপজেলার সর্ববৃহৎ ঈদগাহ চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা (একাংশ) সম্মিলিত ঈদগাহ কমিটির সভা। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় ঈদগাহ ময়দানের পাশে রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদগাহ সংশ্লিষ্ট ও অন্যান্য উন্নয়নমুখী নানান আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু নসর। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মাওলানা আকতার ফারুক। উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর সন্ত্রাসী হামলা, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পত্রদূত ও দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক সামিউল মনির এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা জানান, প্রেসক্লাবে প্রবেশ করে এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালানো শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি সাংবাদিক সমাজের স্বাধীনতা ও মর্যাদার উপরও আঘাত। মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও নাগরিক সমাজের দায়িত্ব। অবিলম্বে এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়া এলাকায় একটি পরিবারের সবাইকে পুড়িয়ে মারার জন্য রাতের আধারে রান্না ঘরে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। ব্রহ্মরাজপুর সাহা পাড়া এলাকার মাসুম গাজী জানান- ২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম।এসময় আমার বাবা মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন শারমিনকে দেখতে গিয়েছিল। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মায়ের ডাকচিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার বসত ঘরের সাথে থাকাবিস্তারিত পড়ুন

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামের এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন- এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইনবিস্তারিত পড়ুন

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর বর্বোরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি সামিউল ইমাম আযম মনির-এর ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় কঠোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে এই বর্বোরচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, গোটা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। একটি গণতান্ত্রিক সমাজে সংবাদকর্মীদের ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়াবিস্তারিত পড়ুন

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর বর্বোরচিত হামলায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে ক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক পত্রদূতের উপজেলা প্রতিনিধি সামিউল ইমাম আযম মনির-এর ওপর রাজনৈতিক নামধারী দুর্বৃত্তদের বর্বোরচিত ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরেবিস্তারিত পড়ুন

ইরানকে সমর্থন জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন জানিয়েছে বেইজিং। সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানি সমকক্ষকে এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরুর পর দেশটির কয়েকশ মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ওয়াংবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হইপ ও হুইপ নিযুক্ত করেছেনবিস্তারিত পড়ুন