Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

দক্ষিণ লেবাননের জেবদিন নামের এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলামদেশি প্রবাসী কর্মী ও একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। সোমবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এই তথ্য জানিয়েছে। নিহতদের একজন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল ইসলাম এবং অপরজন আশাশুনির কাদাকাটি গ্রামের মোঃ আব্দুল কাদের ও নুরুন্নাহান খাতুন দম্পত্তির ছেলে নাহিদুল ইসলাম নাহিদ বলে পবিারের সদস্যদের উদ্বৃতি দিয়ে নিশ্চিত করেছেন ভালুকা চাদপুর মডেলবিস্তারিত পড়ুন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। আমরা সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সম্মেলনে তিনি এই কথা বলেন। পুলিশ সপ্তাহ-২০২৬ এর কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাতে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে এই সম্মেলন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের জন্য নিরাপদ সমাজবিস্তারিত পড়ুন
জরাজীর্ণ স্কুল ভবন
তালায় দোকান ঘরে চলছে পাঠদান!

সাতক্ষীরার তালা উপজেলার বুড়ন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি মারাত্মকভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়া ও পিলারে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসানো যাচ্ছে না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ছাপরা ঘরে চলছে পাঠদান। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির প্রতিটি পিলারে বড় ধরনের ফাটল ধরেছে। ছাদের বিভিন্ন অংশ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। গত দেড় মাসে অন্তত তিনবার পলেস্তারা খসে পড়ার ঘটনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অপরিপক্ব আম বাজারজাত, করা হলো জরিমানা ও বিনষ্ট

সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তর ঘোষিত আম ক্যালেন্ডার অনুসরণ না করে অপরিপক্ব আম বাজারজাত করায় এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অপরিপক্ব ১৫ ক্যারট হিমসাগর আম বিনষ্ট করা হয়। আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত করার কথা থাকলেও যশোরের শার্শা থানার মহিষা গ্রামের নজরুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী আব্দুস সালাম (৩৬) সোমবার অপরিপক্ব হিমসাগর আম বিক্রি করার জন্য উপজেলারবিস্তারিত পড়ুন
মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর: প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’ ও অস্বাভাবিক ব্যয়ের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতের এসব অনিয়ম ও ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর এসে পড়েছে। সোমবার (১১ মে) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অডিট প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে দেশেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর মতো কোনো জায়গা নেই বলে মন্ত্যব করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশে মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি। এর আগে সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দুবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসন, রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর শীর্ষ নেতারা। সোমবার (১১ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে প্রতিনিধি দলে সহ-সভাপতি রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীবিস্তারিত পড়ুন
বিগত সরকারের আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় অর্থ পাচারের সুযোগ ছিল : জ্বালানিমন্ত্রী

আগের সরকার পুরোপুরি আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা তৈরি করেছিল, কারণ এতে অর্থ পাচারের সুযোগ ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (১১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগের সরকার পুরোপুরি আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা তৈরি করেছিল, কারণ এতে অর্থ পাচারের সুযোগ ছিল। পাকিস্তানের মতোবিস্তারিত পড়ুন
আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি জানান, এ বিষয়ে তিনটি প্রস্তাবনার মধ্যে প্রথম প্রস্তাবনায় রয়েছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনাবিস্তারিত পড়ুন
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন। সোমবার জেবদিন এলাকার একটি বাড়িতে এই হামলা চালানো হয়। একই হামলায় একজন সিরীয় নাগরিকও নিহত হয়েছেন। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিন জেবদিনে এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হয়,বিস্তারিত পড়ুন

