Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার নব-নির্বাচিত পৌর মেয়র চিশতিকে ক্লিনিক সমিতির শুভেচ্ছা

সাতক্ষীরা পৌরসভার নব-নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ নব-নির্বাচিত পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে সৌজন্য সাক্ষাত, সাংগঠনিক বিষয়ে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সার্বিক বিষয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত পৌর মেয়র চিশতি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভুমিহীন সমিতির সভা

সাতক্ষীরার চালতেতলা মোড়ে জেলা ভূমিহীন সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪.০২.২০২১) সকাল ১০ টায় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শুলীল পদ দাশ, ফাতেমা খাতুন, পৌলও সাহা প্রমুখ। বক্তারা বলেন, মুজিববর্ষে সরকার গৃহহীনদের নির্মাণ করে দিচ্ছেন ঘর। ওই ঘরের মধ্যে কিছু কিছু ঘর যারা গৃহহীন না তারাও পাচ্ছে। এ কাজের যাথে যারা জড়িত তাদের স্বচ্ছতার সাথেবিস্তারিত পড়ুন
তালায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে কর্মশালা

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উপজেলা হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ উল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষবিস্তারিত পড়ুন
কেশবপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডে নতুন প্রার্থীর কদর বেশী

আসন্ন ২৮ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় যশোরের কেশবপুর পৌরসভা উৎসবমূখর আমেজের সৃষ্টি হয়েছে। পুরুষ কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি বসে নেই নারী কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বিশেষ করে সংরক্ষিত মহিলা আসন (১,২ ও ৩ নং) ওয়ার্ডের নারী কাউন্সিলররা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পৌরসভার কেশবপুর, হাবাসপোল আংশিক, ভোগতী নরেন্দ্রপুর ও সাবদিয়া বায়সা এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডের মোট ভোটার ৮বিস্তারিত পড়ুন
মনিরামপুরের চালুয়াহাটি ইউপি’তে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী টুলু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক, তরুন নেতা মোঃ শফিকুল ইসলাম টুলু। মোঃ শফিকুল ইসলাম টুলু চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের একটি সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান। তিনি এ ইউনিয়নের একজন সুপরিচিত ও প্রশংসিত ব্যাক্তি। তিনি চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। চালুয়াহাটি ইউনিয়নের কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানাগেছে- মোঃ শফিকুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মিথ্যে মামলার দায় থেকে অব্যহতির দাবিতে দ্বীনমজুরের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার পাটকেলঘাটায় ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে প্রতিপক্ষ কর্তৃক মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাটকেলঘাটা থানার মঙ্গল আনন্দকাটি গ্রামের মৃত. লোকমান গোলদারের ছেলে দ্বীনমজুর মোঃ আব্দুল মুজিদ এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মঙ্গল আনন্দকাটি গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে ইউনুছ আলী তার দুই ফুফুর কাছ থেকে খলিষখালী মৌজায় ৪ শতক জমি ক্রয় করেবিস্তারিত পড়ুন
আইজিপি’র সঙ্গে বিএনপি’র বৈঠক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য আইজিপির সঙ্গে এই বৈঠক করে বিএনপি। বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সদস্য সচিব আবদুস সালাম, সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদবিস্তারিত পড়ুন
সাত কলেজের পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, শর্তসমূহ হল পরীক্ষা চলাকালীন সময়ে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনবিস্তারিত পড়ুন
মুখ খুললেন তামিমা

তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নাসিরের স্ত্রী তামিমা তাম্মি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বনানীতে গণমাধ্যমের সামনে এ দাবি করেছেন তামিমা। বিয়ের বিষয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে নাসির, তামিমা ও তার আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করেন। এ সময় তারা দাবি করেন, ২০১৬ সালে রাকিববে ডিভোর্স দিয়েছে তামিমা। এর আগে বুধবার নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেছেন তাম্মির আগের স্বামী মো. রাকিববিস্তারিত পড়ুন
সাত কলেজের আন্দোলন স্থগিত

অনার্স শেষ বর্ষ এবং তৃতীয় বর্ষের চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর নিউমার্কেট নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি স্থগিত করেন তারা। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী ইসমাঈল সম্রাট। এসময় তিনি জানান, আমাদের দাবি মেনে নেওয়ার কারণে আমরা আন্দোলন স্থগিত করেছি। এর আগে সাত কলেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরেবিস্তারিত পড়ুন

