বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপি নেতাদের আয়না দেখতে বললেন কাদের

সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপিই নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড বিএনপিই গড়েছিল। বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন তখন হাসি পায়। স্মৃতিতে তাদের আমলের সময়ে সৃষ্টবিস্তারিত পড়ুন

আসি আসি বলেও আসলেন না বিএনপির সিনিয়র নেতারা!

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ করেছে বিএনপি। তবে কেন্দ্রীয় সমাবেশে ছিলেন না কোনো সিনিয়র নেতা। সমাবেশে বিএনপি নেতারা বলেন, খেতাব কেড়ে নিয়ে জিয়ার অবদান মুছে দেওয়া যাবে না। কর্মসূচি কেন্দ্রীয় সমাবেশের থাকলেও আসেন নি কোনো নীতি নির্ধারণী পর্যায়ের সিনিয়র নেতা, ছিল না কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য সমাগম। দলের স্থায়ী কমিটির নেতারা আসবেন বলে বার বার মাইকে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত দেখা মেলেনি তাদের কারো। শেষমেশ মধ্যম সারির নেতাদেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের ভাড়াশিমলায় মুক্তিযোদ্ধাকে মারপিট, জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জ থানার নারায়ানপুর গ্রামের মৃত.জয়নুদ্দীন মোড়লের পুত্র মো: আরশাদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার আদর আলীর পুত্র আবুল হোসেন ইতোপূর্বে বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও সম্প্রতি কৌশলে আওয়ামীলীগে অনুপ্রবেশ করে। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়ে দলীয় পরিচয় ব্যবহার করে তার সন্ত্রাসী বাহিনীবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ট্রলার ডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ঘোলের মুখে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহলবিস্তারিত পড়ুন

মনিরামপুরে গরুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব, দিশেহারা খামারি ও দরিদ্র কৃষক

পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে গরুর ক্ষুরা রোগ। এই রোগে রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গড়ে উঠা খামারে ও বাড়িতে থাকা কৃষকের প্রায় দুই/আড়াই হাজার গরু আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। তবে এখনো পর্যন্ত এ রোগে কোনো গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। রাজগঞ্জ এলাকায় গরু মোটা তাজাকরণের জন্য গড়ে তোলা হয়েছে প্রায় দুই শতাধিক গরুর খামার। এছাড়াওবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে শ্যামনগরের এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মোন্তাজ আলী (৮৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোন্তাজ আলী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাতনিখালি এলাকার মৃত আনসার আলীর পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোন্তাজ আলী গত ০৮ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৫ ফেব্রুয়ারি রাত ১২টার একটু পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নবনির্বাচিত পৌর মেয়র চিশতিকে জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সদ্য সমাপ্ত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে তাসকিন আহমেদ চিশতি দ্বীতীয় বারের মতো মেয়র পদে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিকবিস্তারিত পড়ুন

তালার প্রতিবন্ধী অভিজিৎ একটি কৃত্রিম পা চায়

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের খরাইল গ্রামের ভুমিহীন দিন মজুর দীপঙ্কর মন্ডলের ছেলে অভিজিৎ (২০)। জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী। দু’ভাইয়ের মধ্যে অভিজিৎ ছোট। এবছর তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সিতে জিপিএ ৪.০৮ পেয়েছে অভিজিৎ। এস.এস.সিতেও ছিল জিপিএ ৪.২৮। অভিজিতের ইচ্ছা ছিল ফিন্যান্স বা মার্কেটিংয়ে অনার্স পড়ার। তবে বাঁধ সেধেছে দারিদ্রতার পাশাপাশি নিজের প্রতিবন্ধিতা। সরেজমিনে গিয়ে জানা যায়, জন্ম থেকেই অভিজিতের ডান পা’টি নেই। ক্রাচের উপর ভর দিয়ে চলা-ফেরা করে সে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভালোবাসা দিবসে মায়ের জন্য ফুল কিনলনে ট্রাক শ্রমিক

ভালোবাসা দিবস শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। ভালোবাসা দিবসের আগের দিন কমবেশি সবাই ফুল কিনে নেন। সেই ফুল ভালোবাসা দিবসে কেউ দেবে মাকে, কেউ দেবে বাবাকে, কেউ দেবে আদরের ছোট ভাই-বোনদের, কেউ বা আবার ফুল নিয়ে গোপনে রেখে দেয় মনের মানুষকে দিতে। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস হলেও ১৩ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যা থেকেই সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের মেইন রাস্তার পাশে টিপু ফুলের দোকানে উপচেপড়া ভিড় চোখে পড়ে। শুধু প্রেমিক প্রেমিক প্রেমিকা নয়,বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরের প্রতিবন্ধী ভাতা প্রদান

কালিগঞ্জের কৃষ্ণনগরে বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিবন্ধীদের ভাতার টাকা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের পাঠানো তালিকা অনুযায়ী ৯টি ওয়ার্ড থেকে ৪০ জন প্রতিবন্ধীকে ২০২০ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচ মাসের মাথাপিছু ৩ হাজার ৭৫০ টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষ্ণনগর শাখা থেকে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। উক্ত ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেখ মোঃ হাবিবুল্লাহ,বিস্তারিত পড়ুন