শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার প্রতিবন্ধী অভিজিৎ একটি কৃত্রিম পা চায়

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের খরাইল গ্রামের ভুমিহীন দিন মজুর দীপঙ্কর মন্ডলের ছেলে অভিজিৎ (২০)। জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী। দু’ভাইয়ের মধ্যে অভিজিৎ ছোট। এবছর তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সিতে জিপিএ ৪.০৮ পেয়েছে অভিজিৎ। এস.এস.সিতেও ছিল জিপিএ ৪.২৮।

অভিজিতের ইচ্ছা ছিল ফিন্যান্স বা মার্কেটিংয়ে অনার্স পড়ার। তবে বাঁধ সেধেছে দারিদ্রতার পাশাপাশি নিজের প্রতিবন্ধিতা।

সরেজমিনে গিয়ে জানা যায়, জন্ম থেকেই অভিজিতের ডান পা’টি নেই। ক্রাচের উপর ভর দিয়ে চলা-ফেরা করে সে। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বেসরকারি সংস্থা ডি.আর.আরএ প্রথমবার একটি কৃত্রিম পা সংযোজন করে দিয়েছিল তাকে। এসএসসি পাশ করার পর দ্বিতীয় বারের মতো আরও একটি পা সংযোজন করে দিলেও বর্তমানে তা একবারে নষ্ট হয়ে গেছে। ফলশ্রুতিতে চলাফেরার পাশাপাশি জীবনযাপনে ভোগান্তি বেড়েছে তার।

পড়া-লেখায় অভিজিতের অদম্য বাসনা। প্রতিবন্ধী হিসেবে পরের মুখাপেক্ষী না হয়ে পড়া-লেখা শিখে মানুষের সেবা করতে চায় সে।

পা না থাকায় চলা-ফেরার ভোগান্তিতে টিউশনি বন্ধ হয়ে গেছে তার। অর্থাভাবে অনার্স ভর্তি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামীর পথচলায় এই মুহূর্তে তার একটি কৃত্রিম পা দরকার।

অভিজিতের মা ঝর্ণা রাণী মন্ডল অন্যের বাড়িতে কাজ করে কোন রকম জীবিকা নির্বাহ করেন।

বড় ভাই অনুকুল মন্ডল সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। উভয়ই টিউশনি করে পড়া-লেখা চালিয়ে আসছে।

জন্ম থেকে অদ্যাবধি প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে জীবন চলছে অভিজিতের। সংগ্রামী মানসিকতাই একদিন হয়তো তাকে পৌঁছে দেবে সাফল্যের স্বর্ণ শিখরে। এজন্য প্রয়োজন সামান্য সহযোগিতা।

জীবন সংগ্রামে সহায়ক হিসেবে একটি কৃত্রিম পা চায় অভিজিৎ। এজন্য সমাজের সকলের সহযোগিতা কামনা করেছে সে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ