Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৭৩ মামলা মাথায় নিয়ে সাতক্ষীরা পৌর মেয়র পদে লড়ছেন জামাত নেতা নূরুল হুদা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ প্রার্থী। নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। ধানের শীষ প্রতীকসহ ৩ প্রার্থীর নামে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে এক প্রার্থীর নামেই আছে ৭৩টি মামলা! ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতক্ষীরা পৌর সভা নির্বাচন। এবারের নির্বাচনে শহরতলীর উত্তর পলাশপোল এলাকার মো: নজিবর রহমানের ছেলে মো: নুরুল হুদা মেয়র পদে (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। তিনি জয়ের জন্য জগ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নিয়মানুযায়ীবিস্তারিত পড়ুন
কলারোয়ার বাকসা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সভা

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঐ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মরতজা আলী। বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হঠাৎগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মোকাম্মেল হোসাইন, অবসরপ্রাপ্ত সেনাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাছের ঘের রক্ষা ও নিরাপত্তার দাবিতে এক ঘের লিজ গ্রহীতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় অবৈধভাবে ঘের দখলের চেষ্টার ঘটনায় থানায় মামলা করায় আসামিরা বাদিকে মারপিট, খুন জখম সহ মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃত নকুল চন্দ্র সাহার ছেলে ঘের লিজ গ্রহনকারী লক্ষীপদ সাহা। লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জের কামদেবপুর মৌজাস্থ ৩১ নম্বর জে,এল এর ৩৪৫,৩৪৬ ও ৩৪৭ নং খতিয়ানের ৬২৮ দাগসহ মোট ১০টি দাগেবিস্তারিত পড়ুন
তালা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শেখ জাহাঙ্গীর’র নির্বাচনী সভা

সাতক্ষীরা তালা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন নিজ এলাকায় প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ ফেব্রুয়ারী) গণসংযোগ শেষে রাতে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে রহিমাবাদ বিশ্বাস পাড়া মাঠে নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেন। সাবেক সেনা সার্জন রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন। মোড়ল আব্দুল কুদ্দুস’র পরিচালনায় নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্থানীয় মাওঃ হাবিবুর রহমান, মাষ্টারবিস্তারিত পড়ুন
নড়াইলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা: ব্যারিষ্টার সুমন একাডেমি ২-০ গোলে হারালো কিংস সোহানী স্পোর্টস একাডেমিকে

ছন্দ আর গতিময় ফুটবল খেলে নড়াইলের কিংস সোহানী স্পোর্টস একাডেমিকে ২-০ গোলে পরাজিত করেছে ব্যারিষ্টার সুমন একাডেমি। সুমন একাডেমি দেশের হবিগঞ্জ জেলার একটি দল। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নড়াইলের লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মোল্লার মাঠ) এ খেলার আয়োজন করে নড়াইলের চন্ডিবরপুর ইউনিয়নের কিংস সোহানী স্পোর্টস। প্রায় ১৫/২০ হাজার দর্শক এ খেলা উপভোগ করেন। খেলার প্রথমার্ধের ২২ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে সুমন একাডেমির রিংকু গোল করে দলকে এগিয়ে নেন।বিস্তারিত পড়ুন
বেহাল দশায় কলারোয়ার গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়ক

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, রাস্তার কার্পেট উঠে গেছে। ইটের “খ” গুলো উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে, রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এই রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজনসহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিয়মিত যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
কলারোয়ার সেই জাহাজমারি এবি পার্ক এখন জাহাজমারি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

কলারোয়ার জাহাজমারি এবি পার্ক এখন জাহাজমারি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। আলোচিত যুগিখালি জাহাজমারি এবি পার্ক আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই পার্কের নাম বাদ দিয়ে জাহাজমারি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাহাজমারি পার্কের স্বত্বাধিকারী যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার। তিনি যুগিখালি গ্রামের মৃত এরাদত আলী ফকিরের ছেলে। লিখিত বক্তব্যে আবুল বাসার বলেন, ‘মুজিব জন্মশতবর্ষবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা। আর উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। সভায় বিভিন্ন ইউনিয়নে ইটভাটা কার্যক্রম ও ট্রাক্টর চলাচল বিষয়ে আলোচনা করা হয়। একই সাথেবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল সহ একজন আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭৫ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে শার্শা উপজেলার সোনাতনকাঠি মাঠের ভেতর থেকে আমিনুর রহমান ধাবক (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ বোতল ফেনসিডিল সহ বাগআঁচড়া তদন্ত কেন্রের পুলিশ আটক করে। সে শার্শা থানার বামুনিয়া গ্রামের মৃত আইজদ্দি ধাবকের ছেলে। জানা যায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও এএসআই আকবর হোসেন গোগা বিলপাড়া এলাকা থেকে ব্যাগ ঘাড়ে একটিবিস্তারিত পড়ুন
সর্বোচ্চ করদাতায় সাতক্ষীরা জেলায় দুই ভাই

“আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠানে সাতক্ষীরার একই পরিবারের দুই ভাই জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান এবং সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজহারুলবিস্তারিত পড়ুন

